শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের জাপান প্যাভিলিয়নে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং জাপানের বৈশ্বিক পরিবেশবিষয়ক ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়াসহ দুই দেশের প্রতিনিধিদলের সদস্যরা । ছবি: সংগৃহীত (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার উন্নয়ন, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় জাপানের প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর জাপান প্যাভিলিয়নে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং জাপানের পক্ষে দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের বৈশ্বিক পরিবেশবিষয়ক ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া (Takeshi Sekiya) নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

আলোচনায় বাংলাদেশের প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে অবকাঠামোসহ বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানের অবদানের প্রশংসা করেন। জাপানের উন্নত প্রযুক্তি, পণ্যের গুণগত মান, সততা ও কর্মদক্ষতার প্রতি বাংলাদেশের গভীর আস্থার কথা জানিয়ে তিনি পরিবেশ ও জলবায়ু খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির অনুরোধ জানান। সবুজ অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম (জেসিএম)-এর আওতায় সহযোগিতা আরও বিস্তৃত করতে চায় ঢাকা।

কার্বন ক্রেডিট ও আন্তর্জাতিক কার্বন বাজারকে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে অভিহিত করে প্রতিমন্ত্রী বাংলাদেশের জাতীয় কার্বন বাজার কাঠামো প্রণয়নের উদ্যোগ সম্পর্কে জাপানি প্রতিনিধিদলকে অবহিত করেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা প্রসঙ্গে তিনি জানান, ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সৌরবিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে জাপানি বিনিয়োগ কামনা করা হচ্ছে।

বর্জ্য ব্যবস্থাপনা ও পানিদূষণ নিয়ন্ত্রণের বিষয়ে ঢাকা ও আশপাশের নদ-নদীর দূষণ চিত্র তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম শিল্পবর্জ্য ও পয়োবর্জ্য পরিশোধনে ইটিপি, এসটিপি এবং বিশেষ করে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) স্থাপনে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ কামনা করেন।

বৈঠকে জাপানের ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া বাংলাদেশ-জাপান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিবেশ সুরক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দ্বিপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আগামী বছরগুলোতে এই সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে জাপানি প্রতিনিধিদলে দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের পরিচালক রিউজো সুগিমোতো (Ryuzo Sugimoto) এবং তোরু তেরাই (Toru Terai) উপস্থিত ছিলেন।

সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD