শিরোনাম :
আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক  শতবর্ষী সাফল্যের মাধ্যমে সুন ইয়াত-সেনের স্বপ্নের প্রতি সর্বোত্তম শ্রদ্ধা জানিয়েছে সিপিসি চীন-বাংলাদেশের পারস্পরিক আস্থা ও বহুমাত্রিক সম্পর্ক শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা পরিসংখ্যান ও র‍্যাংকিংয়ে এগিয়ে থেকে ফাইনালের স্বপ্নে মাঠে নামছে লাল-সবুজের দল সবুজ জ্বালানিতে রূপান্তরে সহজ শর্তে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশমন্ত্রীর সাম্প্রদায়িকতা ও বিভাজনের ঊর্ধ্বে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার :আইনমন্ত্রী COP31 সম্মেলনে বাংলাদেশের বড় অগ্রগতি: ২৬তম দেশ হিসেবে ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ উদ্যোগে যোগ দিল বাংলাদেশ সড়ক দুর্ঘটনা রোধে ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ: রোববার সচিবালয়ে উচ্চপর্যায়ের সভা

সবুজ জ্বালানিতে রূপান্তরে সহজ শর্তে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশমন্ত্রীর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
তুরস্কের আনতালিয়ায় COP31 সম্মেলনের ওমান প্যাভিলিয়নে আয়োজিত উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু (মাঝে); পাশে সুরিনামের মন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস, ডি-৮ মহাসচিব রাষ্ট্রদূত সোহেল মাহমুদসহ অন্যান্য প্যানেলিস্টবৃন্দ । ছবি: সংগৃহীত (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড়, সহজ শর্তে অর্থায়ন এবং কার্যকর প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনের (COP31) ওমান প্যাভিলিয়নে আয়োজিত ‘অ্যাকসেলারেটিং দ্য গ্রিন এনার্জি ট্রানজিশন: ফাইন্যান্সিং, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড পার্টনারশিপ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

অধিবেশনে পরিবেশমন্ত্রী উল্লেখ করেন, জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশ বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রম সম্প্রসারণ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তবে জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP)-এর আওতায় গৃহীত কর্মসূচি বাস্তবায়নে পর্যাপ্ত ও সময়োপযোগী আন্তর্জাতিক অর্থায়ন অপরিহার্য।

উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রধান চ্যালেঞ্জ হিসেবে অর্থায়নের ঘাটতির কথা তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যে অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যথাসময়ে বাস্তবায়িত না হলে প্রশমন ও অভিযোজন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। এজন্য বড় আকারের জলবায়ু ও জ্বালানি রূপান্তর প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করতে সহজ শর্তে ঋণ ও অন্যান্য সহায়তা (Concessional Financing) নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

আলোচনায় বাংলাদেশের বহুমাত্রিক জলবায়ু ঝুঁকির প্রসঙ্গ তুলে ধরে জীবাশ্ম জ্বালানি আমদানির নির্ভরশীলতা, আবহাওয়ার ধরন পরিবর্তন, পানিসংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, শুষ্ক মৌসুমে তীব্র লবণাক্ততা এবং নদীভাঙনের মতো সমস্যাগুলো নিয়ে বিশদ কথা হয়। এসব সংকটের কারণে দেশের উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও পানিসম্পদে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বড় শহরমুখী অভিবাসন বাড়ছে বলে অধিবেশনে গুরুত্বের সঙ্গে উঠে আসে।

বক্তারা অভিমত দেন যে, ক্ষুদ্র ও স্থানীয় পর্যায়ের প্রকল্প তুলনামূলক সহজে বাস্তবায়ন করা গেলেও বৃহৎ পরিসরের জ্বালানি রূপান্তর, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি প্রশমন প্রকল্পে বিপুল বিনিয়োগ প্রয়োজন। তাই আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থাকে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও কার্যকর ও সহজলভ্য করতে হবে।

প্যানেল আলোচনায় সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস বনসম্পদ সংরক্ষণ ও কার্বন ক্রেডিটের সম্ভাবনার কথা তুলে ধরে জানান, সুরিনামের কার্বন ক্রেডিট থেকে প্রাপ্ত সম্ভাব্য আয়ের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ অর্থ পরিবেশের উন্নয়নে ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

অধিবেশনে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সংকট মোকাবিলায় কেবল জাতীয় উদ্যোগের ওপর নির্ভর না করে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থায়নের ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উচ্চপর্যায়ের এই অধিবেশনে ওমানের পরিবেশ কর্তৃপক্ষের সভাপতি ড. আবদুল্লাহ বিন আলী আল-আমরি, ওমানের জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী সালিম আল আউফি, সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস এবং অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮-এর মহাসচিব রাষ্ট্রদূত সোহেল মাহমুদসহ অন্যান্য প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD