শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের ভেন্যুতে সিআইএফ কার্যালয়ে বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম (মাঝে), সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিনসহ বাংলাদেশ ও সিআইএফ প্রতিনিধিদলের সদস্যরা । ছবি: সংগৃহীত (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও দেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশকে ৩ কোটি মার্কিন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)। এই অর্থ ছাড়ের প্রক্রিয়া, অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্বাচন এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ভেন্যুতে সিআইএফ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিন এবং অংশীদারত্ব ও অংশীজন সম্পৃক্ততা বিভাগের প্রধান জ্যাকব থপিল উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ শাহ আদনান মাহমুদ এবং ইয়ুথ ফর এনডিসির আমানউল্লাহ পরাগ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সিআইএফের ‘অ্যারাইজ’ কর্মসূচির আওতায় বাংলাদেশকে দেওয়া এই ৩ কোটি ডলার অর্থায়নের কার্যকর ব্যবহার নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়। জলবায়ু ঝুঁকিকে বিনিয়োগের সুযোগে রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনজনিত আর্থিক অভিঘাত থেকে অর্থনীতিকে সুরক্ষা দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সিআইএফ প্রতিনিধিরা জানান, ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের অংশীদারত্বে এ কর্মসূচিতে বড় পরিসরে সহ-অর্থায়নের সুযোগ রয়েছে। অনুদান, শর্তসাপেক্ষ অনুদান, স্বল্পসুদের ঋণ, ইকুইটি বিনিয়োগ ও গ্যারান্টিসহ বিভিন্ন আর্থিক উপকরণের মাধ্যমে কৃষি, পানি, জ্বালানি, পরিবহন ও শিল্প খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে এই অর্থ ব্যয় করা যাবে। অর্থ ছাড়ের প্রক্রিয়া হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও ঝুঁকিপূর্ণ খাতগুলোর চাহিদার ভিত্তিতে একটি দেশীয় নেতৃত্বাধীন বিনিয়োগ পরিকল্পনা তৈরি করে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বৈঠকে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবকাঠামোগত সংকট তুলে ধরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, ১০ থেকে ১৫ বছর আগে নির্মিত উপকূলের অনেক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপদ পানীয় জলের সংকট জনজীবনকে কঠিন করে তুলছে। তিনি আশ্রয়কেন্দ্রগুলোকে দুর্যোগকালীন ব্যবহারের পাশাপাশি সারা বছর শিক্ষা ও জীবিকাভিত্তিক কার্যক্রমের উপযোগী বহুমুখী অবকাঠামো হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। একই সঙ্গে এসব আশ্রয়কেন্দ্রের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন ও উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বনায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। এই কর্মসূচির ৩৫ থেকে ৪০ শতাংশ ম্যানগ্রোভ প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে, যা কার্বন সংরক্ষণ, উপকূলীয় সুরক্ষা ও স্থানীয় জীবিকা সৃষ্টিতে ভূমিকা রাখবে।

বৈঠকে ২০০৮ সালে শুরু হওয়া বাংলাদেশের ‘পাইলট প্রোগ্রাম ফর ক্লাইমেট রেজিলিয়েন্স’ (পিপিসিআর)-এর অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পিপিসিআরের বিনিয়োগ পরিকল্পনার সমাপনী কার্যক্রম সম্পন্ন করতে সিআইএফের ফলাফল মূল্যায়ন, গভর্ন্যান্স ও যোগাযোগবিষয়ক প্রতিনিধিদল ২০২৭ সালের জানুয়ারিতে ঢাকা সফর করবে। এ ছাড়া আগামী বছরের সম্ভাব্য ২৪ এপ্রিল বাংলাদেশে সিআইএফের গভর্ন্যান্স সভা আয়োজনের বিষয়ে সরকার সম্মতি দিয়েছে, যেখানে সিআইএফের বোর্ড সদস্য, পর্যবেক্ষক ও উন্নয়ন ব্যাংকগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।

সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD