শিরোনাম :
আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক  শতবর্ষী সাফল্যের মাধ্যমে সুন ইয়াত-সেনের স্বপ্নের প্রতি সর্বোত্তম শ্রদ্ধা জানিয়েছে সিপিসি চীন-বাংলাদেশের পারস্পরিক আস্থা ও বহুমাত্রিক সম্পর্ক শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা পরিসংখ্যান ও র‍্যাংকিংয়ে এগিয়ে থেকে ফাইনালের স্বপ্নে মাঠে নামছে লাল-সবুজের দল সবুজ জ্বালানিতে রূপান্তরে সহজ শর্তে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশমন্ত্রীর সাম্প্রদায়িকতা ও বিভাজনের ঊর্ধ্বে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার :আইনমন্ত্রী COP31 সম্মেলনে বাংলাদেশের বড় অগ্রগতি: ২৬তম দেশ হিসেবে ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ উদ্যোগে যোগ দিল বাংলাদেশ সড়ক দুর্ঘটনা রোধে ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ: রোববার সচিবালয়ে উচ্চপর্যায়ের সভা

সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং

১২ নভেম্বর (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। এ সময় টোকিও ট্রায়ালের রায় ঘোষণার ৭৮তম বার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

মাও নিং বলেন, আজ থেকে ৭৮ বছর আগে, দীর্ঘ আড়াই বছর ধরে বিচারিক কার্যক্রম পরিচালনার পর টোকিও ট্রায়ালে বিপুল পরিমাণ অকাট্য প্রমাণ ও কঠোর আইনি যুক্তির ভিত্তিতে প্রমাণিত হয় যে, জাপানি সামরিকতাবাদীরা আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল এবং আন্তর্জাতিক আইন গুরুতরভাবে লঙ্ঘন করেছিল। এ বিচারে ২৫ জন ‘এ’-শ্রেণির যুদ্ধাপরাধীকে তাদের প্রাপ্য শাস্তি দেওয়া হয়। জাপানি সামরিকতাবাদীদের অপরাধ বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয় এবং ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকে।

তিনি বলেন, টোকিও ট্রায়াল যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বিচারকে স্বীকার ও মেনে নেওয়া ছিল যুদ্ধ-পরবর্তী সময়ে জাপানের আন্তর্জাতিক সমাজে ফিরে আসার পূর্বশর্ত। তবে বহু বছর ধরে জাপানের ডানপন্থী শক্তিগুলো টোকিও ট্রায়ালের ঐতিহাসিক সিদ্ধান্তকে উপেক্ষা করে আসছে। তারা জাপানের আগ্রাসনের অপরাধ অস্বীকার, এমনকি সেগুলোকে মহিমান্বিত করার চেষ্টা করছে এবং ইতিহাস সম্পর্কে ভুল দৃষ্টিভঙ্গি প্রচার করছে। এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত ক্ষোভের জন্ম দেয়।

মাও নিং আরও বলেন, ইতিহাস ভুলে যাওয়া যায় না এবং ন্যায়বিচারকে চ্যালেঞ্জ করা যায় না। আগ্রাসনের ইতিহাসকে নতুনভাবে ব্যাখ্যা করে অপরাধীদের দায়মুক্ত করার কিংবা সামরিকবাদ পুনরুজ্জীবিত করার সব ধরনের অপচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়া উচিত।

তিনি বলেন, চীন বিশ্বের শান্তিকামী দেশ ও জনগণের সঙ্গে একযোগে ইতিহাসের সত্যকে দৃঢ়ভাবে রক্ষা করতে, যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখতে এবং আন্তর্জাতিক ন্যায়বিচার ও সমতা সুরক্ষায় কাজ করতে প্রস্তুত।

সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD