নবারুণ অরুণ প্রভায়
– মো. খলিলুর রহমান
নবারুণ অরুণ প্রভায়
তরুণ প্রাণের গান,
আলোর স্মিত বান ও এক
মরুদ্যান।
তপস্যা তপস্যাতে
প্রত্যুষে মন্থর,
সে প্রাণে অফুরন্ত গতি
বয় যে নিরন্তর।
নতুন দিনের প্রাতে
নতুন উদ্যোগ,
খুলে যায় একে একে
মানব চক্ষুলোক।
হাজারো চিন্তা স্রোতে
তোমার ভেসে যাওয়া,
প্রাণের প্রীতির তরে
সাধনার চাওয়া।
দেবে কি আমার হৃদয়,
হৃদয়-পদ্ম হতে—
চমকী আলোর ছোঁয়া
এই মধুখন প্রাতে?
যদি দাও, সেধেই নেব
হাজার গোলাপ কুঁড়ি;
ফুটবে আলোক প্রভা,
মানব মন জুড়ি।