শিরোনাম :
জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সরকারপ্রধানের আসন্ন জাপান সফরের ঠিক পূর্বমুহূর্তে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকায় রাখার সিদ্ধান্তটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব প্রশাসনিক বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত এই রাষ্ট্রীয় সফরে থাকছেন না টোকিওতে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে এ সময় ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে প্রস্তুতকৃত জাতীয় অবস্থানপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটিতে চার দিনের সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফর প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই উচ্চপর্যায়ের সফরটি বাংলাদেশের জন্য নতুন জাপানি বিনিয়োগের বড় সুযোগ তৈরি করবে।

একই সঙ্গে আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ জানান, অত্যন্ত সীমিত বাজেট থাকা সত্ত্বেও বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু অভিযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আসন্ন সম্মেলনে পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের পাশাপাশি পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনাকে বিশেষভাবে তুলে ধরতে চায় বাংলাদেশ।

প্রতিমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা কমাতে উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে এবং সেই অর্থ ঋণ হিসেবে নয়, বরং অনুদান হিসেবে প্রদান করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ক্ষতি মোকাবিলায় একটি স্বতন্ত্র তহবিল গঠনের ওপর জোর দেন তিনি। বিশ্ব দরবারে নিজেদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে একটি আন্তঃমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে, যেখানে তরুণ সমাজকে সম্পৃক্ত করার যথেষ্ট সুযোগ রয়েছে।

সূত্র: সিরডাপ জাতীয় সংলাপ ও পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD