শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা

ফাতেমা রহমান রুমা :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

১ অক্টোবর ২০২৬ : বাংলাদেশের শিক্ষার অধিকার, একাডেমিক স্বাধীনতা ও শিক্ষার্থী– শিক্ষকদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী প্রতিনিধিদের বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর শিক্ষা কার্যক্রমে বাধাগ্রস্ত শিক্ষার্থীদের পরিস্থিতি, শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর চাপ এবং বিভিন্ন ধরনের নিপীড়নের অভিযোগ তুলে ধরা হয়।

 

জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টার অন দ্য রাইট টু এডুকেশন ফরিদা শহীদের আসন্ন বাংলাদেশ সরকারি সফর সামনে রেখে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জার্মানির হামবুর্গ ও ফুলদা ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশ নেন।

আলোচনায় শিক্ষার্থী প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার অভিযোগ এবং শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয় জাতিসংঘের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। বিশেষ করে রাজনৈতিক মতপার্থক্য, নিরাপত্তাহীনতা, হুমকি, গ্রেপ্তার, বহিষ্কার কিংবা অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারছেন না, তাদের পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পায়।

শিক্ষার্থী প্রতিনিধিরা এসব অভিযোগ ও অভিজ্ঞতা জাতিসংঘের সংশ্লিষ্ট মানবাধিকার প্রক্রিয়ার আওতায় নথিভুক্ত ও পর্যালোচনার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষার অধিকার, একাডেমিক স্বাধীনতা, শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানানো হয়।

তারা আশা প্রকাশ করেন, ফরিদা শহীদের আসন্ন বাংলাদেশ সফরের সময় তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। পাশাপাশি শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টার হিসেবে তার ম্যান্ডেটের আওতায় এসব বিষয় পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে।

ইউরোপে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী প্রতিনিধিদের ভাষ্য, তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য কোনো রাজনৈতিক অবস্থান তুলে ধরা নয়; বরং শিক্ষা থেকে বঞ্চিত কিংবা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বাধার মুখে পড়া শিক্ষার্থীদের অভিজ্ঞতা আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার কাছে পৌঁছে দেওয়া। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD