শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
বেইজিংয়ে চীন-মার্কিন রাজনৈতিক পার্টি সংলাপে অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধিদলের সদস্যের সঙ্গে করমর্দন করছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সিএমজি

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, (শুক্রবার) বেইজিংয়ে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এবং মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন।

চো হিউনের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, গত বছরের শেষ নাগাদ থেকে প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট লি জে-মিউং পর্যায়ক্রমে একে অপরের দেশ সফর করেছেন। এ সফর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছে। চলতি বছর দু’দেশের বাণিজ্যের পরিমাণ আবারও নতুন রেকর্ড সৃষ্টি করেছে; মানুষে মানুষে যোগাযোগ কোটি পার্সন-টাইমসে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, চীন দক্ষিণ কোরিয়ার সাথে, ঐতিহ্যবাহী সহযোগিতার ভিত্তিতে, নবোদিত ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করে, অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি লালনের মাধ্যমে, ক্রমাগত সাধারণ স্বার্থ প্রসারিত করতে ইচ্ছুক।

জবাবে চো হিউন বলেন, তাঁর সরকার ‘এক-চীননীতি’-কে সম্মান করে। দক্ষিণ কোরিয়া এপেক ‘চীনা বর্ষ’-এর সাফল্য কামনা করে এবং চীনের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা ত্বরান্বিত করে, দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ সৃষ্টি করতে চায়।

একই দিন ওয়াং ই বেইজিংয়ে, চীন-মার্কিন রাজনৈতিক পার্টি সংলাপে অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধিদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওয়াং ই বলেন, বড় দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত নিরন্তর সংলাপ ও বিনিময়ের মাধ্যমে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতার ক্ষেত্র বাড়ানো; দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি সুসংহত করার পাশাপাশি, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য প্রচেষ্টা চালানো। দু’পক্ষের উচিত, পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও কল্যাণকর ধারণা পোষণ করা এবং দু’দেশের রাষ্ট্রপ্রধানদের ঐকমত্যকে বাস্তবে রূপ দেওয়া।

এ সময় মার্কিন প্রতিনিধিরা প্রেসিডেন্ট সি’র উত্থাপিত ‘৫ বছরে ১ লক্ষ’ শীর্ষক উদ্যোগকে স্বাগত জানান এবং মার্কিন-চীন সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য চেষ্টা চালাতে আগ্রহ প্রকাশ করেন।

সূত্র: প্রেমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD