শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক আদান-প্রদান আরও বেগবান করতে বাংলাদেশস্থ চাইনিজ লিটারেচার রিডার্স ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে গুরুত্বপূর্ণ বইয়ের সংকলন উপহার দিয়েছে শাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ।

একইসঙ্গে ‘অ্যাকাডেমি অব কনটেম্পোরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ’ প্রকাশিত ‘কিওয়ার্ডস অব আন্ডারস্ট্যান্ডিং দ্য কমন ডেভেলপমেন্ট অব এশিয়া’ বইটির বাংলা ও ইংরেজি দ্বিভাষিক সংকলনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘শাসন পরিচালনার অভিজ্ঞতা বিনিময়’ বিষয়ক দ্বিতীয় চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠকের ফাঁকে এই সংকলন হস্তান্তর ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বইটি প্রকাশ করেছে অ্যাকাডেমি অব কনটেম্পোরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ।

অনুষ্ঠানে এসআইআইএসের ভাইস প্রেসিডেন্ট লি খাইশেং বাংলাদেশস্থ চাইনিজ লিটারেচার রিডার্স ক্লাব এবং ‘আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার’-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল চাং ছিং বিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে বইয়ের এই বিশেষ সংকলনটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

এ সময় গবেষণা ও শিক্ষাদানে দুই দেশের প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব এবং দীর্ঘমেয়াদি সংলাপের ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশে এ উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশস্থ চাইনিজ লিটারেচার রিডার্স ক্লাব এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের ডেপুটি সেক্রেটারি জেনারেল চাং ছিং বিনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাও ফেং এবং অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনুবাদ কেবল ভাষা পরিবর্তনের মাধ্যম নয়, বরং এটি চিন্তাধারা ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যকে সীমান্ত পেরিয়ে বিস্তৃত সংলাপের সুযোগ তৈরি করে দেয়। ‘কিওয়ার্ডস অব আন্ডারস্ট্যান্ডিং দ্য কমন ডেভেলপমেন্ট অব এশিয়া’ বইটির দ্বিভাষিক সংস্করণ বাংলাদেশ ও চীনের মধ্যে জ্ঞান ও শ্রদ্ধাপূর্ণ আদান-প্রদানে একটি শক্তিশালী সাংস্কৃতিক সেতু হিসেবে কাজ করবে।

এটি বাংলাদেশের শিক্ষার্থী, গবেষক ও নীতিনির্ধারকদের মধ্যে এশিয়ার যৌথ উন্নয়ন বিষয়ে নতুন চিন্তার খোরাক জোগাবে বলে আশা প্রকাশ করা হয়।

সূত্র: শুভ, সাকিব, সিএমজি বাংলা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD