শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বিজয় দিবস ওপেন এয়ার কনসার্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

সিডনি থেকে নাইম আবদুল্লাহ: মহান বিজয় দিবসকে সামনে রেখে গ্রীনফিল্ড এন্টারটেইনমেন্ট আগামী ২২ ডিসেম্বর (শনিবার) সিডনির বেলমোর স্টেডিয়ামে বিজয় দিবস ওপেন এয়ার কনসার্টের আয়োজন করেছে।

এই উপলক্ষে স্থানীয় সময় ২ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে সিডনির স্থানীয় গ্রামীণ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

দিনব্যাপী এই উৎসবমুখর অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস, ওয়ারফেইজ, এবং শিল্পী ঐশীর সহ অংশগ্রহন করবেন কৌতুক অভিনেতা মো: জামিল হোসেন, আবু হেনা রনি ও ডিজে রাফসান।

গ্রিনফিল্ড ইন্টারটেইনমেন্ট এর পক্ষে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনামুল হক, ফয়সাল আজাদ, মিরাজ হোসেন ও মাশরুল ইসলাম।

আয়োজকরা জানান, দেশে ব্যান্ডকে জয়প্রিয় করার ক্ষেত্রে যে ব্যান্ড দলগুলোর অবদান রয়েছে তাদের মধ্যে সোলসও ওয়ারফেজ অন্যতম। বাংলাদেশের সম্ভাবনাময় সংঙ্গীত শিল্পীদের মধ্যে ঐশী একজন। এছাড়া কৌতুক অভিনেতা জামিল আহমেদ ও আবু হেনা রনি মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার বিজয়ী।

অন্যদিকে সিডনিতে দক্ষিন এশিয়ার কমিউনিটির কাছে খুবই জনপ্রিয় স্হানীয় ডিজে রাফসান । তাই এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা এবারে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আশা রাখছি এই শিল্পীরা আগত দর্শকদের মনের প্রত্যাশা অনুযায়ী সঙ্গীত ও কৌতুক পরিবেশন করে তাদের মাতিয়ে রাখবেন। কনসার্টে আরো থাকছে বাংলার ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প জাত দ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ সব ধরনের স্টল।

তারা আরো বলেন, ইতিমধ্যে আমাদের এই বিজয় দিবস কনসার্টেকে ঘিরে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ সিডনিতে দীর্ঘদিন ধরে বিজয় দিবস ঘিরে কোন কনসার্ট আয়োজন করা হয় না। অনুষ্ঠানটি সফল করতে তারা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সহ সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD