শিরোনাম :
গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী অবৈধ ও লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী বিশকেকে সিএমজির চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রদর্শন চীন-যুক্তরাষ্ট্র মুখোমুখি অবস্থানে গেলে মানবতা ঝুঁকিতে পড়তে পারে: মার্কিন বিশেষজ্ঞ দৌড়, টেনিস থেকে গৃহস্থালি কাজ – হিউম্যানয়েড রোবটের সক্ষমতার নতুন পরীক্ষা লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প ৮৯ বছর বয়সে মারা গেলেন নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড বিদেশি উদ্ধারকারী দল নয়, নগদ সহায়তা চায় নেপাল সেপ্টেম্বর থেকে ফ্রান্সের হাইস্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ ভারতে বাংলাভাষী মুসলিম, দলিত ও রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ, দিল্লির প্রত্যাখ্যান

বিশকেকে সিএমজির চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রদর্শন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চীনা প্রেসিডেন্টের আসন্ন শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ ও কিরগিজস্তান সফর উপলক্ষে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের প্রদর্শনী গতকাল (বুধবার) বিশকেকে শুরু হয়েছে। চীনের কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপমন্ত্রী ও সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-ভাষণ দেন।

কিরগিজস্তান জাতীয় টেলিভিশন ও সম্প্রচার সংস্থার মহাব্যবস্থাপক উলানবেক সাদিয়েভ এবং কিরগিজস্তানে অবস্থিত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা লি হুয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেন হাই সিয়োং তাঁর ভিডিও-ভাষণে বলেন, এবারের সম্প্রচার কিরগিজ দর্শকদের চীনা সংস্কৃতি, প্রজ্ঞা ও আধ্যাত্মিকতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আমাদের উচিত, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়ন এবং শাংহাই সহযোগিতা সংস্থার চেতনা প্রচার করা। আমাদের আরও বেশি জনসম্পর্ক ও বাস্তবসম্মত সহযোগিতার মাধ্যমে দু’দেশের জনগণের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বে নতুন চালিকাশক্তি সঞ্চার করতে হবে।

উলানবেক সাদিয়েভ তাঁর ভাষণে বলেন, কিরগিজস্তানের জাতীয় টেলিভিশন ও বেতার কোম্পানি চীনা গণমাধ্যমগুলোর সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্ব দেয়। আশা করা যায়, দু’দেশের গণমাধ্যমগুলোর মধ্যে উচ্চমানের চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের দ্বিমুখী আদান-প্রদান ত্বরান্বিত হবে এবং সংবাদ প্রতিবেদন ও বিষয়বস্তু তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে পেশাগত সহযোগিতা আরও গভীর হবে।

জানা গেছে, কিরগিজস্তানে সিএমজির সেরা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রদর্শন কার্যক্রম অক্টোবর মাসের শেষ পর্যন্ত চলবে।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD