শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

২৮ ও ২৯ সেপ্টেম্বর কাতারে অনুষ্ঠিত হবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক—এআইআইবির একাদশ বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা। এআইআইবির দ্বিতীয় দশকের উন্নয়নযাত্রা শুরুর পর এটিই হবে প্রথম বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা।

বার্ষিক সভার আগে এআইআইবির কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়নের অগ্রাধিকার নিয়ে সিনহুয়া সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট জোউ চিয়া ই।

জোউ চিয়া ই বলেন, এআইআইবি সবসময় বহুপাক্ষিকতার চেতনা ও সহযোগিতামূলক সহাবস্থানের নীতি অনুসরণ করে আসছে এবং সদস্য দেশগুলোকে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে। তাদের উন্নয়নের চাহিদার প্রতি আরও কার্যকরভাবে সাড়া দিতে এআইআইবি ২০৩০ সালের মধ্যে বার্ষিক অনুমোদিত ঋণের পরিমাণ দ্বিগুণ করে প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা করেছে।

জোউ চিয়া ই জানান, চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এশিয়া, আফ্রিকা ও ইউরোপসহ প্রায় ৩০টি সদস্য দেশ সফর করেছেন। এসব সফরে তিনি সংশ্লিষ্ট দেশের সরকার, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক মতবিনিময় করেন এবং তাদের উন্নয়ন চাহিদা সম্পর্কে জানার চেষ্টা করেন।

তিনি বলেন, ‘যদিও এসব সদস্য দেশের উন্নয়নের পর্যায় ভিন্ন, তবে তারা যে বার্তা দিয়েছেন, তা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ—অবকাঠামো হলো উন্নয়নের মূল ভিত্তি। তারা আশা করেন, এআইআইবি আরও বেশি অবকাঠামো অর্থায়ন করবে এবং সবুজ ও নিম্ন-কার্বন রূপান্তর, পরিবহন করিডোর ও ডিজিটাল অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দেবে।’

তিনি বলেন, এআইআইবির ঋণের পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনার লক্ষ্য হলো সদস্য দেশগুলোর অর্থনীতিকে আরও টেকসই ও স্থিতিস্থাপক অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করা, যাতে তা ভবিষ্যতের উন্নয়ন চাহিদার সঙ্গে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ হয়।

জোউ চিয়া ই জানান, চলতি বছর এআইআইবির অনুমোদিত ঋণের পরিমাণ গত বছরের ভিত্তির ওপর স্থিতিশীলভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

তবে শুধু ঋণের পরিমাণ বাড়ানোই নয়, এ বছর এআইআইবির কার্যক্রমে একাধিক নতুন অগ্রগতিও হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকায় এআইআইবির প্রথম প্রকল্প অনুমোদন এবং দেশটির নগর শাসন ও পরিচালনায় সহায়তা দেওয়া। এ ছাড়া ঋণ নিশ্চয়তার মাধ্যমে পাকিস্তানকে চীনে প্রথমবারের মতো ‘পান্ডা বন্ড’ ইস্যুতে সহায়তা করেছে এআইআইবি।

জ্বালানি ও খাদ্য সংকট মোকাবিলায় একটি ‘বিশেষ তহবিল’ প্রতিষ্ঠার অনুমোদনও দেওয়া হয়েছে। এই তহবিলের আওতায় বাংলাদেশ ও ফিজিকে আর্থিক স্থিতিস্থাপকতা বাড়ানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে সহায়তা করা হবে।

জোউ চিয়া ই বলেন, অবকাঠামো উন্নয়ন ও উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে এআইআইবির সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। তারা বিশ্বাস করেন, এআইআইবির মাধ্যমে অংশীদারত্ব আরও সম্প্রসারিত করা এবং উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।

জোউ চিয়া ইয়ের দৃষ্টিতে, বহুপাক্ষিকতার চেতনায় পরিচালিত একটি আন্তর্জাতিক বহুপাক্ষিক উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে এআইআইবি শুধু অবকাঠামো নির্মাণ করে না, সংযোগ ও পারস্পরিক আস্থার ভিত্তিও তৈরি করে।

আসন্ন বার্ষিক সভা সম্পর্কে জোউ চিয়া ই বলেন, সভায় গভর্নরদের কাছ থেকে এআইআইবির ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা নেওয়া হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারত্ব আরও গভীর করার পাশাপাশি অবকাঠামো খাতে সরকারি ও বেসরকারি খাতের আরও বেশি মূলধন বিনিয়োগ সংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে।

সূত্র: স্বর্ণা, ফয়সল, লিলি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD