শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানির

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের প্রযুক্তি খাতে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তি খাতের সম্ভাবনা, দক্ষ জনশক্তি এবং আন্তর্জাতিক কৌশলগত অংশীদারত্বের সুযোগ কাজে লাগিয়ে সম্ভাব্য এ বিনিয়োগ বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোর ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে আয়োজিত ‘সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল’ বৈঠকে বক্তব্য দেন ববি হাজ্জাজ। ‘টেকনোলজি ইনভেস্টমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস ফর বাংলাদেশের গ্রোথ’ প্রতিপাদ্যের এ আয়োজনে বাংলাদেশের প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের বড় ধরনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে মার্কিন কোম্পানিগুলোর আগ্রহ দেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে।

সম্ভাব্য বিনিয়োগকে বাস্তব রূপ দিতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণা ও উদ্ভাবন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, বৈশ্বিক প্রযুক্তি খাত দ্রুত পরিবর্তিত হওয়ায় বাংলাদেশকে দক্ষ জনশক্তি, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে এগিয়ে যেতে হবে।

ববি হাজ্জাজ বলেন, এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিকে বহুমুখী করার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

গোলটেবিল বৈঠকে এআই ও ডেটা অবকাঠামো উন্নয়ন, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বাস্তবায়নযোগ্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়টিও গুরুত্ব পায়।

বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

আলোচনাটি সঞ্চালনা করেন কারম্যাক্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামীম মোহাম্মদ। এতে মার্কিন প্রযুক্তি খাতের জ্যেষ্ঠ নির্বাহীরা অংশ নেন।

সম্ভাব্য এ বিনিয়োগ বাস্তবায়িত হলে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণ, প্রযুক্তি স্থানান্তর এবং উচ্চপ্রযুক্তিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি হতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD