শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে অঞ্চলটির নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাখাইনের উত্তরাঞ্চলের নদীতীরবর্তী শহর কিয়াউকটাওয়ের একটি বাজারসংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয়। হামলার পর স্থানীয়ভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় একটি ত্রাণ দলের দায়িত্বে থাকা ওয়াই হুন আং জানিয়েছেন, বিমান হামলায় নিহত ও আহতের সংখ্যা ৩৩ ও ৩৬। তাঁর দাবি, হামলাস্থলটি চলমান সংঘাতের প্রধান যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থিত। ওই এলাকার সঙ্গে চলমান সশস্ত্র সংঘাতের সরাসরি কোনো যোগসূত্রও ছিল না বলে তিনি জানান।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এরপর দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। রাখাইন রাজ্যেও আরাকান আর্মিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর সংঘাত চলছে।

তবে কিয়াউকটাওয়ে সর্বশেষ বিমান হামলায় বেসামরিক হতাহতের বিষয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মিয়ানমারের সামরিক বাহিনী দাবি করে আসছিল, বেসামরিক মানুষের প্রাণহানি এড়াতে তারা সামরিক অভিযানে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে। তবে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গত ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে প্রাণঘাতী বিমান হামলার পর সর্বশেষ ঘটনাটি রাজ্যটিতে বেসামরিক প্রাণহানির অন্যতম ভয়াবহ ঘটনা।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD