শিরোনাম :
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পানি সংকট মোকাবিলায় প্রযুক্তি হস্তান্তর ও অববাহিকাভিত্তিক সহযোগিতা জরুরি নেপালে তিন বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, দেশজুড়ে বিক্ষোভ; কঠোর আইনের দাবি চীনের বাজার সম্পদভিত্তিক দেশগুলোর অর্থনীতিতে সহায়তা করছে: জরিপ যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের উদ্যোগ ফ্রাঙ্কফুর্টে বাঙালির মিলনমেলা: ফেনী অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক ইয়াসমিন হত্যা দিবস :ধর্ষণের পর হত্যায় ভয়াবহ ঊর্ধ্বগতি, সাত মাসেই নিহত ৫৮ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম নিলামে গান্ধীর ঐতিহাসিক পাণ্ডুলিপি, দাম উঠল ২০ কোটির বেশি জলবায়ু সংকট মোকাবিলায় সার্ক-বিমসটেককে সক্রিয় করার তাগিদ

চীনের বাজার সম্পদভিত্তিক দেশগুলোর অর্থনীতিতে সহায়তা করছে: জরিপ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

২৫ আগস্ট অনিশ্চয়তায় ভরা এই বিশ্বে, চীন একাধারে ‘সুপার ক্রেতা’ ও ‘সুপার বিক্রেতা’ হিসেবে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-এর সাম্প্রতিক এক জরিপে অংশগ্রহণকারী নেটিজেনদের ৮৭ শতাংশ এমন মন্তব্য করেছেন।

জরিপে অংশগ্রহণকারী ৮৯.২ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের রপ্তানি বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক; ৮৪.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, প্রযুক্তিগত নেতৃত্ব ও উচ্চ ব্যয়-সাশ্রয়ীতাই চীনা পণ্যের মূল প্রতিযোগিতামূলক শক্তি; ৮০.৪ শতাংশ উত্তরদাতা বলেন, বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী দেশ হিসেবে চীনের রপ্তানি বিশ্বজুড়ে দেশগুলোকে ক্রমবর্ধমানভাবে উপকৃত করছে; ৮০.২ শতাংশ উত্তরদাতা বলেন, চীনের রপ্তানিকৃত বেশিরভাগ পণ্যই এমন, যা অন্য দেশগুলো উৎপাদন করতে পারে না অথবা যেগুলোর উৎপাদন-ব্যয় অনেক বেশি।

‘সুপার ক্রেতা’ হিসেবে চীনা বাজার বিশ্বের জন্য সুযোগ সৃষ্টি করে যাচ্ছে। ৮৯.৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন বহু দেশের জন্য বিপুলসংখ্যক কর্মসংস্থান ও কর রাজস্ব সৃষ্টি করেছে; ৮৫.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন সক্রিয়ভাবে আমদানি সম্প্রসারণ করছে ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য উন্নয়নকে উৎসাহিত করছে; ৮৫.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের ভোগ-উন্নয়নের সুফল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, যা আরও বেশি উন্নয়নশীল দেশের বিশেষায়িত পণ্যকে ব্যাপক রপ্তানি বাজার খুঁজে পেতে সক্ষম করছে; ৯০.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন আরও বেশি সম্পদভিত্তিক ও রপ্তানিমুখী দেশগুলোকে তাদের অর্থনীতি বিকাশে সহায়তা করছে এবং কার্যকরভাবে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে উৎসাহিত করছে।

এবারের জরিপটি সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রুশ প্ল্যাটফর্মে প্রকাশিত হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে ৮৮৬৪ জন নেটিজেন ভোটদানে অংশ নিয়ে তাদের মতামত প্রকাশ করেন।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD