শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইতিহাসের দায় নিয়ে জাপানকে চীনের বার্তা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন গত  (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে হিরোশিমা পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

মুখপাত্র বলেন, পারমাণবিক অস্ত্র দ্বারা সৃষ্ট বিপর্যয় এবং ট্র্যাজেডির পুনরাবৃত্তি করা উচিত নয়। পারমাণবিক বিস্ফোরণের নির্দিষ্ট পটভূমি নিয়ে আত্মজিজ্ঞাসা করা উচিত এবং মনে রাখা উচিত। জাপানি সামরিকবাদের আগ্রাসন এবং সম্প্রসারণের পাঠ অবশ্যই শিখতে হবে। দীর্ঘদিন ধরে, জাপানের ডানপন্থী বাহিনী ঐতিহাসিক তথ্যকে মিথ্যা প্রমাণ করেছে, রাজনৈতিকভাবে আন্তর্জাতিক সহানুভূতি অর্জনের জন্য ‘পারমাণবিক বোমার শিকার’ পরিচয়ের লেবেল ব্যবহার করেছে এবং প্রতিবেশী দেশগুলোতে জাপানের আগ্রাসনকে ইচ্ছাকৃতভাবে হ্রাস করেছে, নিজেকে আগ্রাসনের অপরাধ থেকে মুক্তি দেওয়ার প্রয়াস চালাচ্ছে।

আরও বিদ্রুপের বিষয় হল যে, জাপানের শাসক সম্প্রতি তাদের সামরিক বাহিনী গড়ে তোলা এবং তাদের সশস্ত্র বাহিনীকে প্রসারিত করার চেষ্টা করছে, জাপানের জন্য পারমাণবিক সুরক্ষা জোরদার করার জন্য যুক্তরাষ্ট্রকে খুঁজছে এবং ‘তিনটি অ-পারমাণবিক নীতি’ ভঙ্গ করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এমনকি স্বাধীন পারমাণবিক অধিকারের জন্য দাবি করেছেন, ‘পুনর্সামরিকীকরণ’-এর জন্য তাদের উচ্চাকাঙ্ক্ষার গোপনীয়তা রাখেনি। এই দ্বৈত আচরণ সারা বিশ্বের শান্তিকামী মানুষের জন্য একটি উস্কানি এবং ঐতিহাসিক ন্যায়বিচারের বিরুদ্ধে একটি ব্লাসফেমি।

এই বছর টোকিও ট্রায়াল চালুর ৮০তম বার্ষিকী। ইতিহাসের বিচার এখনো শেষ হয়নি। জাপানের উচিত ইতিহাসের আতঙ্কে থাকা, আন্তর্জাতিক সমাজের উদ্বেগের মুখোমুখি হওয়া, পারমাণবিক অস্ত্রের অপ্রসারণের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা আন্তরিকতার সঙ্গে পূরণ করা এবং আবার ইতিহাসের অন্ধকারে যাওয়া এড়ানো উচিত বলে মুখপাত্র জোর দেন।

সূত্র: লিলি-তৌহিদ-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD