শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরীর সাথে ২৭ জুলাই সকালে বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ইউনেস্কো (UNESCO) ঢাকা অফিসের প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ (Dr. Susan Vize)-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দ্বিপাক্ষিক এই বৈঠকে ইউনেস্কো বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রধান মিজ্ কিজি তাহনিন (Ms. Kizzy Tahnin) উপস্থিত ছিলেন। এছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা এবং যুগ্ম সচিব মিজ্ ইলিয়া সুমনা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী বাংলাদেশ ও UNESCO-এর মধ্যে সংস্কৃতি খাতে বিদ্যমান সহযোগিতা জোরদার এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সৃজনশীল অর্থনীতি (Creative Economy) ও আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। মাননীয় মন্ত্রী UNESCO-প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ সহযোগিতার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বৈঠকে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে UNESCO-এর সহযোগিতার ভূয়সী প্রশংসা করা হয়। মাননীয় মন্ত্রী নতুন অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য (Intangible Cultural Heritage – ICH) এবং বিশ্ব ঐতিহ্য (World Heritage) মনোনয়নে UNESCO-এর কারিগরি সহায়তা কামনা করেন। এছাড়াও সাংস্কৃতিক ঐতিহ্যের ডিজিটাল সংরক্ষণ, জাদুঘর উন্নয়ন, সৃজনশীল অর্থনীতি এবং সংস্কৃতি খাতে দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মাননীয় মন্ত্রী ভবিষ্যতেও UNESCO-এর সঙ্গে এই ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভাইজ বৈশ্বিক সংস্কৃতি নীতি নির্ধারণে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের সাংস্কৃতিক খাতের সামগ্রিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে ইউনেস্কোর সর্বাত্মক কারিগরি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD