শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বসার কয়েক ঘণ্টা আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনার সুযোগ নেই।

শনিবার (২৫ জুলাই) এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে তারা একচুলও সরে আসবেন না। সরকারের পক্ষ থেকে এ দাবি মেনে নেওয়া না হলে পরবর্তী বৈঠকের কোনো অর্থ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনকারীদের তিনটি মূল দাবির মধ্যে রয়েছে—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান।

এর আগে শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের প্রায় দুই ঘণ্টাব্যাপী দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ বিষয়ে সরকার নীতিগতভাবে ইতিবাচক অবস্থান নিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে কোনো সিদ্ধান্ত হয়নি।

বৈঠক শেষে জেপি নাড্ডা জানান, বিষয়টি সরকার অভ্যন্তরীণভাবে আলোচনা করবে এবং শনিবার বিকেলে আবারও দুই পক্ষের মধ্যে বৈঠক হবে।

এদিকে সরকারি সূত্রের বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, সরকার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশেই রয়েছে এবং তার পদত্যাগের সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ইতোমধ্যে জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-এর ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত, শিক্ষাসচিবকে পরিবর্তন এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন ও কঠোর শাস্তির বিধান প্রণয়নের ঘোষণা দিয়েছে।

তবে সিজেপির দাবি, প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয়। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনার চূড়ান্ত রাজনৈতিক দায় শিক্ষামন্ত্রীর ওপর বর্তায়, তাই তার পদত্যাগ ছাড়া আন্দোলনের সমাধান হবে না।

সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD