শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী, ব্রেন্ট ৯২ ডলার ছাড়াল

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সংঘাত ঘিরে সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলারের গণ্ডি অতিক্রম করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী রয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ ডলার বা প্রায় ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০১ ডলারে পৌঁছায়। একই সময়ে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১৬ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা এবং জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব সরাসরি আন্তর্জাতিক তেলের বাজারে পড়ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ ও পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বাড়তে শুরু করেছে।

এর আগের দিন মঙ্গলবারও তেলের বাজার ঊর্ধ্বমুখী ছিল। সেদিন ব্রেন্ট ক্রুড পাঁচ সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে উঠে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০১ ডলারে লেনদেন শেষ করে। একই সময়ে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৯১ ডলার।

বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে মূল্য অস্থিরতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD