শিরোনাম :
‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ

শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাংলাদেশে উন্নত কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। তিনি বলেন, শ্রম খাতে চলমান সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে এবং এ প্রচেষ্টায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছে।

সোমবার (২০ জুলাই) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সফরের অংশ হিসেবে দুই দিনের সফরে আইএলও মহাপরিচালক এ বৈঠকে অংশ নেন।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করতে ব্যাপক শ্রমখাত সংস্কার বাস্তবায়ন করছে। নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকের অধিকার রক্ষায় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তিনি শ্রম প্রশাসন আরও শক্তিশালী করা, অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন নিশ্চিত করতে আইএলওর ধারাবাহিক সহযোগিতা ও গঠনমূলক সম্পৃক্ততা কামনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শ্রমখাতে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি আইএলওর আসন্ন গভর্নিং বডির অধিবেশনে যথাযথ স্বীকৃতি পাবে। একই সঙ্গে আইএলও সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদের আওতায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রেও এ অগ্রগতি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

জবাবে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো শ্রমখাতে সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছা ও সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি আইএলওর জন্যও গুরুত্বপূর্ণ এবং অন্যান্য দেশের জন্য এটি একটি অনুসরণযোগ্য উদাহরণ হতে পারে।

তিনি আরও বলেন, শ্রমখাত সংস্কার, শোভন কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রাধিকারমূলক উদ্যোগে আইএলও ভবিষ্যতেও পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকে বাংলাদেশ ও আইএলওর দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত হয় এবং শ্রমখাতের টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD