শিরোনাম :
মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পাবে প্রাথমিকের শিশুরা: ববি হাজ্জাজ ঢাকায় ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে জে-১০সিই সংগ্রহের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা কারাগারে, জামিন আবেদন আদালতে খারিজ শান্তি ও মানবতার বিশ্ব গড়তে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পানি সংকট মোকাবিলায় প্রযুক্তি হস্তান্তর ও অববাহিকাভিত্তিক সহযোগিতা জরুরি নেপালে তিন বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, দেশজুড়ে বিক্ষোভ; কঠোর আইনের দাবি চীনের বাজার সম্পদভিত্তিক দেশগুলোর অর্থনীতিতে সহায়তা করছে: জরিপ যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের উদ্যোগ

হরমুজ প্রণালি খোলা রাখার নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র, আলোচনায় ইরান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখা এবং জাহাজে হামলা বন্ধের বিষয়ে ইরানের কাছ থেকে প্রকাশ্য প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ জুলাই) ওমানে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে ওয়াশিংটনের প্রধান লক্ষ্য থাকবে এই বিষয়গুলোতে তেহরানের কাছ থেকে স্পষ্ট অবস্থান নিশ্চিত করা।

মার্কিন কর্মকর্তাদের বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে ভুল হিসেবে স্বীকার করেছে ইরান। তবে তেহরানের দাবি, এসব ঘটনার সঙ্গে তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার পরও দুই দেশ আলোচনার পথ চালু রাখতে সম্মত হয়েছে। হোয়াইট হাউসের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত পালনে ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। বরং যুক্তরাষ্ট্রই চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কট্টরপন্থী একটি অংশ জাহাজে হামলা চালিয়ে দুই দেশের আলোচনা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ইরান আলোচনায় ফিরে এসে জানিয়েছে, ‘আমরা ভুল করেছি, এখন আলোচনা এগিয়ে নেওয়া যাক।’

ওমানের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইরানের পক্ষে আলোচনায় অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে ইতোমধ্যে বার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, তেহরানকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যে হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে এবং ভবিষ্যতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হবে না।

এ ছাড়া যুক্তরাষ্ট্র চায়, সাম্প্রতিক হামলার ঘটনাকে ভুল সিদ্ধান্ত হিসেবে ইরান প্রকাশ্যে স্বীকার করুক।

উত্তেজনা প্রশমনে শুক্রবার কাতারের একটি প্রতিনিধিদল ইরান সফর করেছে। এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ইরান আবার আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, যুদ্ধবিরতির সময় শেষ হয়েছে।

গত সোমবার হরমুজ প্রণালিতে ওমানের জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে। ইরান অবশ্য দাবি করে আসছে, জাহাজগুলোকে নির্ধারিত নিরাপদ রুট অনুসরণ করতে হবে।

গত মাসে দুই দেশের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা এবং উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত এড়িয়ে যাওয়া।

চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান, ওমান ও উপসাগরীয় অন্যান্য দেশগুলোর মধ্যে আলোচনার কথাও উল্লেখ করা হয়েছিল।

সূত্র: বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD