শিরোনাম :
ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ৯ শতাধিক পশ্চিমা রাজনৈতিক মডেলের তুলনায় সিপিসি নিয়ে ভিন্ন মূল্যায়ন পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, হতে পারে ৩ মাসের কারাদণ্ড জার্মানির হাসপাতালে আগুনে দুই রোগীর মৃত্যু, আহত একজন বাংলাদেশের জ্বালানি সহায়তা ৫০০ মিলিয়ন ডলারে বাড়াতে ইতিবাচক জাপান সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী জন্মের পরই মিলবে ইউনিফায়েড ডিজিটাল আইডি, এক প্ল্যাটফর্মে সব সরকারি সেবা ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলে দিল আপিল বিভাগ শাহজালালের নতুন টার্মিনালে জাপানি ব্যবস্থাপনা, রাজস্ব ভাগ হবে ৭৩:২৭ অনুপাত

পশ্চিমা রাজনৈতিক মডেলের তুলনায় সিপিসি নিয়ে ভিন্ন মূল্যায়ন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উপলক্ষে সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক, বিশ্বজুড়ে ৪১টি দেশের উত্তরদাতাদের মধ্যে একটি জনমত জরিপ পরিচালনা করে, যেখানে ১১ হাজার ৫২১ জন উত্তরদাতা তাদের মতামত দেন।
জরিপে অংশগ্রহণকারীরা বলছেন, চীনের নতুন ধরনের রাজনৈতিক দল ব্যবস্থা, উন্নততর রাজনৈতিক দলীয় মডেল অন্বেষণের জন্য, একটি চীনা সমাধান প্রদান করে। পশ্চিমা রাজনৈতিক দলীয় ব্যবস্থাগুলোর উন্মোচিত বিভিন্ন ত্রুটির তুলনায়, এর মূল সুবিধাগুলো আন্তর্জাতিক সমাজের কাছ থেকে ব্যাপক স্বীকৃতি লাভ করেছে।

জরিপকৃত ৪১টি দেশের মধ্যে ৩০টি দেশের উত্তরদাতারা মনে করেন যে, পশ্চিমা রাজনৈতিক দলগুলোর তুলনায় সিপিসি জনগণের ব্যাপকতম অংশের মৌলিক স্বার্থের প্রতিনিধিত্ব করে, দেশের সামগ্রিক ও দীর্ঘমেয়াদী স্বার্থ নিশ্চিত করার জন্য অধিক সহায়ক। অংশগ্রহণকারী উত্তরদাতাদের ৬১.৩ শতাংশ মনে করেন, পশ্চিমা রাজনৈতিক দলগুলো কেবল ভোটারদের একটি অংশের স্বার্থের প্রতিনিধিত্ব করে, যা সহজেই স্বল্পমেয়াদী নীতি এবং সামাজিক বিভাজনের জন্ম দিতে পারে। ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ার উত্তরদাতাদের মধ্যে এই বিষয়ে একমত হওয়ার হার ছিল ৭০ শতাংশের বেশি। উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৬২.৫ ও ৬১.৫ শতাংশ উত্তরদাতাও এ ব্যাপারে একমত পোষণ করেন।

অংশগ্রহণকারী উত্তরদাতাদের ৫৮.৫ শতাংশ মনে করেন যে, ঘন ঘন অভ্যন্তরীণ বিভাজনে জর্জরিত পশ্চিমা রাজনৈতিক দলগুলোর তুলনায়, সিপিসির নেতৃত্বে বহুদলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা, জাতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য অধিক সহায়ক এবং জাতীয় শাসন ও জনস্বার্থের জন্য অধিকতর উপকারী। বড় ধরনের জরুরি অবস্থা মোকাবিলার ক্ষেত্রে, বিশ্বব্যাপী উত্তরদাতাদের ৪৩.৫ শতাংশ মনে করেন, সিপিসি’র পক্ষে ঐকমত্যে পৌঁছানো এবং সমন্বিত প্রচেষ্টা চালানো অধিকতর সহজ।

উল্লেখ্য, সিজিটিএন এবং রেনমিন ইউনিভার্সিটি অফ চায়না-র নতুন যুগে আন্তর্জাতিক প্রচার গবেষণালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপটি, বিশ্বজুড়ে ৪১টি দেশের ১১ হাজার উত্তরদাতার মতামত তুলে ধরেছে। জরিপটি প্রধান উন্নত দেশ এবং ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোকে অন্তর্ভুক্ত করেছিল, যেখানে উত্তরদাতারা ছিলেন ১৮ বছর বা আরো বেশি বয়সী সাধারণ নাগরিক।

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD