শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় দুই বছর পর পুনরায় ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হচ্ছে। আগামী রোববার (২৮ জুন) থেকে নতুন প্রক্রিয়ায় আবেদন নেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

নতুন ব্যবস্থায় আবেদনকারীদের ভিসা জমা দেওয়ার আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে। দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা—থেকে আবেদন গ্রহণ করা হবে।

ভিসা আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করে তার পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। এরপর নির্ধারিত সময়ে ওয়েবফাইল আপলোড করে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করা যাবে। এরপর বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং চালু হবে। নিবন্ধনের সময় আবেদনকারীর ই-মেইল ও মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে।

লগইন করার পর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে এবং সন্ধ্যা ৬টার পর পরবর্তী কার্যদিবসের জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখা যাবে। প্রয়োজনে আবেদনকারী একবার স্লট পরিবর্তনের সুযোগ পাবেন।

ভিসা আবেদনের জন্য ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট, পুরোনো পাসপোর্ট, সাম্প্রতিক রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, ঠিকানার প্রমাণ, পেশাগত পরিচয়ের কাগজপত্র এবং ব্যাংক স্টেটমেন্ট বা ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের তথ্য জমা দিতে হবে।

ভারত সরকার ভিসা ফি না নিলেও আবেদন প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাক এক হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ গ্রহণ করবে। আবেদন সম্পন্ন হওয়ার পর মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে পাসপোর্ট সংগ্রহের সময় জানিয়ে দেওয়া হবে।

নতুন এই উদ্যোগের ফলে চিকিৎসা, পর্যটন ও পারিবারিক প্রয়োজনে ভারতে ভ্রমণ করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: ভারতীয় হাইকমিশন ও আইভ্যাক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD