শিরোনাম :
মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পাবে প্রাথমিকের শিশুরা: ববি হাজ্জাজ ঢাকায় ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে জে-১০সিই সংগ্রহের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা কারাগারে, জামিন আবেদন আদালতে খারিজ শান্তি ও মানবতার বিশ্ব গড়তে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পানি সংকট মোকাবিলায় প্রযুক্তি হস্তান্তর ও অববাহিকাভিত্তিক সহযোগিতা জরুরি নেপালে তিন বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, দেশজুড়ে বিক্ষোভ; কঠোর আইনের দাবি চীনের বাজার সম্পদভিত্তিক দেশগুলোর অর্থনীতিতে সহায়তা করছে: জরিপ যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের উদ্যোগ

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার জোড়া গোলের নৈপুণ্যে গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের দলটি।

নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে প্রথমার্ধের বেশিরভাগ সময় গোলশূন্য থাকার পর ৪৩তম মিনিটে এগিয়ে যায় নরওয়ে। সেনেগাল অধিনায়ক কালিদু কুলিবালির ভুলের সুযোগ কাজে লাগিয়ে বদলি খেলোয়াড় পেডারসেন গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নরওয়ে। ম্যাচের ৪৮তম মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাস থেকে হালান্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তবে মাত্র পাঁচ মিনিট পরই সাদিও মানের চমৎকার পাস থেকে ইসমাইলা সার গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আফ্রিকার প্রতিনিধিদের।

সেনেগালের প্রত্যাবর্তনের আশা বেশিক্ষণ টিকতে দেননি হালান্ড। ৫৮তম মিনিটে বক্সের ভেতরে সুযোগ পেয়ে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।

ম্যাচের যোগ করা সময়ে আবারও গোল করেন ইসমাইলা সার। ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-২-এ নামিয়ে আনলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি সেনেগাল।

এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’ থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে টানা দুই ম্যাচে পরাজিত হওয়ায় সেনেগালের সামনে এখন কঠিন সমীকরণ। শেষ ম্যাচে জয় পেলেও অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হতে পারে তাদের।

ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল হালান্ড। এই ম্যাচের দুই গোলসহ চলতি আসরে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সমান গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD