শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

ট্রাম্পের দাবি, ডিজিটাল স্বাক্ষরে সম্পন্ন যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, চুক্তিটি ইতোমধ্যেই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং এর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে।

রয়টার্স ও এএফপির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই সমঝোতায় অংশ নিয়েছেন।

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শান্তি প্রক্রিয়ার প্রতি নিজের প্রতিশ্রুতি তুলে ধরতেই প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

অন্যদিকে, ইরান এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। তবে এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দেশের সাম্প্রতিক অবস্থানকে ‘বিজয়ের পথে অগ্রযাত্রা’ হিসেবে উল্লেখ করেছিলেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প বলেন, সুইজারল্যান্ডের অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন এবং অচিরেই চুক্তির পূর্ণাঙ্গ নথি প্রকাশ করা হবে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD