শিরোনাম :
পরিবর্তিত বাস্তবতায় আমাদের তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-জাপান উচ্চ-পর্যায়ের সংলাপ ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে নতুন বিক্ষোভ, স্বাধীন তদন্ত কমিশনের দাবি গ্লোবাল কনভারজেন্স ফর গ্রোথ সামিট ড্রোন অর্থনীতির প্রসারে আকাশে তৈরি হচ্ছে নতুন ‘ডিজিটাল হাইওয়ে’ ইউক্রেনে বেসামরিক ক্ষয়ক্ষতি উদ্বেগজনকভাবে বেড়েছে: জাতিসংঘ বাংলাদেশসহ উপকূলীয় দেশগুলোর মৎস্য খাতে সহযোগিতা গভীর করতে চায় চীন কক্সবাজারে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-জাপান উচ্চ-পর্যায়ের সংলাপ

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬

বাংলাদেশি তরুণদের জন্য জাপানে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশ জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট” শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা। শনিবার রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, করপোরেট খাত এবং জাপানি অংশীদারদের প্রতিনিধিরা অংশ নেন।

আরভিং এডুকেশন ও প্রবাসী সেবা লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ–জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) ড. মো. শাকিরুল ইসলাম খান।

অনুষ্ঠানের শুরুতে বিজেকেসির পক্ষে স্বাগত বক্তব্য দেন তাজরিয়া রিশতা রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজেকেসির নির্বাহী পরিচালক কানিজ ফাতিমা।

বক্তারা বলেন, জাপানে কর্মসংস্থানে আগ্রহী বাংলাদেশি তরুণদের জন্য ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, নিয়োগকর্তার সঙ্গে সংযোগ এবং অভিবাসন-সংক্রান্ত সহায়তাকে একটি প্ল্যাটফর্মের আওতায় আনার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি কার্যকর ‘এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সরকারের সমন্বয়ের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান জানান তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD