শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী বজরাকিতিয়াভা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী বজরাকিতিয়াভা মারা গেছেন। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে থাই রাজপ্রাসাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা দীর্ঘদিন ধরে তাকে নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসাসেবা দিলেও শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি সম্ভব হয়নি।

২০২২ সালের ডিসেম্বরে কুকুর নিয়ে শরীরচর্চার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজকুমারী। পরে চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিলতার কারণে তার মারাত্মক অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয় এবং তিনি কোমায় চলে যান।

রাজকুমারী বজরাকিতিয়াভা থাইল্যান্ডের রাজপরিবারের অন্যতম পরিচিত ও প্রভাবশালী সদস্য ছিলেন। তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে দুটি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে তিনি জাতিসংঘে থাইল্যান্ডের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দেশে ফিরে আইন ও বিচার-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও যুক্ত ছিলেন। তার মৃত্যুতে থাইল্যান্ডের রাজপরিবার ও জনজীবনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD