শিরোনাম :
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সূচনা, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী ডিআর কঙ্গোয় ইবোলা বিস্তার রোধে কাজ করবে চিকিৎসক দল এআই, সবুজ উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতার সম্ভাবনা দেখছে লন্ডন কূটনৈতিক সম্পর্কের ৬৫ বছর পূর্তিতে চীন-লাওস সাংস্কৃতিক সহযোগিতা জোরদার পল্লবীর আলোচিত শিশু রামিসা হত্যা মামলা: রায়ের অপেক্ষা শেষ মুহূর্তের নাটকীয় জয়ে ফাইনালে বাংলাদেশ সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে :ববি হাজ্জাজ বার্লিন দূতাবাসে অনিয়মের অভিযোগে বিতর্কে কাউন্সেলর তানভীর কবির ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬

ডিআর কঙ্গোয় ইবোলা বিস্তার রোধে কাজ করবে চিকিৎসক দল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ডিআর কঙ্গোতে ইবোলা নিয়ন্ত্রণে সহায়তা করতে একটি চিকিৎসা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন। সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে মঙ্গলবার ভোরে বেইজিং থেকে বিশেষজ্ঞ দলটি ডিআর কঙ্গোর উদ্দেশে রওনা দেবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৭ মে ডিআর কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার পর চীন সরকার এই সিদ্ধান্ত নেয়।

অভিজ্ঞ চিকিৎসা বিশেষজ্ঞদের এই দলটি এরইমধ্যে ডিআর কঙ্গোতে থাকা চীনা মেডিকেল টিমের সঙ্গে কাজ করবে। পাশাপাশি স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে রোগ নিয়ন্ত্রণ, চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা জোরদার করবে।
চীনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক মহামারি মোকাবিলায় চীনের সহযোগিতার অঙ্গীকারেরই প্রতিফলন। বিশেষজ্ঞরা স্থানীয় পরিস্থিতি অনুযায়ী অভিজ্ঞতা বিনিময় করবেন এবং ইবোলা প্রতিরোধ ও চিকিৎসা সক্ষমতা বাড়াতে সহায়তা করবেন।

এর আগে ডিআর কঙ্গোতে থাকা চীনের ২৪তম মেডিকেল দল জরুরি ব্যবস্থা চালু করে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলে। তারা প্রশিক্ষণ, মহড়া, প্রয়োজনীয় সরঞ্জাম সমন্বয় এবং চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

চীনা চিকিৎসকরা বর্তমানে স্থানীয় জনগণ এবং ডিআর কঙ্গোতে অবস্থানরত চীনা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সম্মুখসারিতে কাজ করছেন।
তথ্য ও ছবি- সিনহুয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD