শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজধানী তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর কার্যালয়।

দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত দাঁতের চিকিৎসার জন্য ৭৬ বছর বয়সী এই নেতাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দেশটির গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিশেষ করে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য গোপন রাখার অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েন।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, তিনি প্রোস্টেটের ক্যানসারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার করিয়েছেন। তবে কবে রোগ শনাক্ত হয় বা চিকিৎসা কবে শুরু হয়েছিল—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তার স্বাস্থ্য প্রতিবেদন নিয়েও বিতর্ক তৈরি হয়। প্রকাশিত নথিতে সীমিত তথ্য থাকায় এবং আনুষ্ঠানিক চিকিৎসা বিবৃতির অভাবে সমালোচনা বাড়ে।

এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। এছাড়া গত দুই বছরে তার একাধিক অস্ত্রোপচারও হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিরোধী মহলের একাংশের অভিযোগ, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জনগণকে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হচ্ছে না। যদিও তার কার্যালয় বরাবরই দাবি করে আসছে, নেতানিয়াহুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD