শিরোনাম :
নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দুয়ারে সরকারি সেবা: ‘হ্যালো ডিসি’তে মাসে উপকৃত ২,০৯১ জন গুম-নির্যাতনে ক্ষতিগ্রস্তদের অধিকার ও ক্ষতিপূরণে আসছে নতুন অধিদপ্তর ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে বাংলাদেশের খেলার অনুমোদন দিল চীনের উন্নয়ন বিশ্বের জন্য হুমকি নয়, যৌথ উন্নয়নের সুযোগ আগাম সতর্কীকরণ ব্যবস্থায় এআই প্রযুক্তির সমন্বয়ের আহ্বান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধিদল আসছে রোহিঙ্গা ক্যাম্পে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ ফ্রাঙ্কফুর্টে জার্মান আওয়ামী-যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা বাংলাদেশ ‘সেফ কান্ট্রি’ তালিকায়, বদলেছে জার্মানির অ্যাসাইলাম নীতি: স্বেচ্ছায় ফেরার প্রবণতা

ইবোলা পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬

আফ্রিকার কয়েকটি অঞ্চলে ইবোলার নতুন প্রাদুর্ভাবকে কেন্দ্র করে বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কঙ্গো ও উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সংস্থাটি এটিকে ‘আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, কঙ্গোর ইতুরি প্রদেশে দ্রুত সংক্রমণ বাড়ছে এবং সন্দেহভাজন মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে রোগটি সীমান্ত অতিক্রম করে উগান্ডায় পৌঁছেছে। সেখানে কঙ্গো থেকে যাওয়া দুজনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এবারের ভাইরাসটি ‘বুন্দিবুগিও’ নামের একটি বিরল ভ্যারিয়েন্ট, যার বিরুদ্ধে কার্যকর প্রতিষেধক নেই। সংক্রমণের ধরন ও মৃত্যুহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথম আক্রান্ত হিসেবে শনাক্ত এক নার্স গত এপ্রিল মাসে উপসর্গ নিয়ে মারা যান। এরপর খনি অধ্যুষিত ও জনবহুল এলাকাগুলোতে মানুষের চলাচলের কারণে রোগটি দ্রুত বিস্তার লাভ করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ওপর কড়াকড়ি নজরদারি এবং কোয়ারেন্টাইন ব্যবস্থা জোরদার করা জরুরি। তবে আন্তর্জাতিক সীমান্ত বন্ধের পরিবর্তে সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে সংস্থাটি।

আফ্রিকা সিডিসির মহাপরিচালক জিন কাসেয়া বলেন, সংঘাতপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা সংকটের কারণে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এতে সংক্রমণ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়ছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্রুত সমন্বিত আন্তর্জাতিক সহায়তা না এলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD