শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহরে ড্রোন হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার প্রকাশিত ভিডিও ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

জানা গেছে, সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় জাতিসংঘের একটি গাড়ি প্রথম হামলার শিকার হয়। পরে ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকালে আরেকটি গাড়িকেও লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালানো হয়।

জাতিসংঘ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলার ঘটনায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক আকাশ হামলায় গত দুই দিনে অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর দাবি, যুদ্ধ শুরুর পর সাম্প্রতিক এই হামলা আকাশপথে অন্যতম বড় আক্রমণ। গত ৪৮ ঘণ্টায় কিয়েভসহ বিভিন্ন শহরে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

হামলায় বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD