শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬

সম্প্রতি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) তাদের ‘গ্রাম স্বীকৃতি উদ্যোগ’-এর (Villages Recognition Initiative) তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। চীনের সিছুয়ান প্রদেশের লিয়াংশান প্রিফেকচারের পাঁচটি গ্রাম— চাওচুয়ে কাউন্টির ক্লিফ গ্রাম, হুওপু গ্রাম, ও সানহে গ্রাম, ফুকে কাউন্টির চিয়াচিয়াকৌ গ্রাম এবং সিতে কাউন্টির চোংপা গ্রাম—তালিকায় স্থান পায়। একই সাথে, এই গ্রামগুলো এফএও-র জাদুঘর ও নেটওয়ার্ক ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছে এবং বিশ্বব্যাপী টেকসই গ্রামীণ উন্নয়নের জন্য আদর্শ মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। চরম দারিদ্র্যপীড়িত এলাকা থেকে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত গ্রামীণ পুনরুজ্জীবনের উদাহরণ পর্যন্ত, এই পাঁচটি গ্রাম আট বছরে বিস্ময়কর রূপান্তরের মধ্য দিয়ে গেছে।

একসময় এই গ্রামগুলো বিচ্ছিন্নতার প্রতীক ছিল। ক্লিফ গ্রামবাসীরা ৮০০ মিটার-উচ্চ বেতের মই দিয়ে বাইরে যেতেন; অন্যান্য গ্রামগুলোও অসুবিধাজনক পরিবহনব্যবস্থা, অপরিপক্ক বাসস্থান এবং পানীয় জলের অভাবের মতো সমস্যার সম্মুখীন হচ্ছিল।
২০১৮ সালের বসন্ত উত্সবের আগে, প্রেসিডেন্ট সি চিন পিং লিয়াংশান প্রিফেকচারের দুটি গ্রামে ই জাতিগোষ্ঠির বাসিন্দাদের সাথে দেখা করেন এবং এই অঞ্চলের উন্নয়নের দিকনির্দেশনা দেন। এরপরে এই গ্রামগুলো ও পার্শ্ববর্তী এলাকার দ্রুত উন্নয়নের কাজ শুরু হয়।

 

গ্রামগুলোর অবকাঠামোর সার্বিক উন্নয়ন হলো পুনরুজ্জীবনের প্রথম পর্যায়। অতীতে, পাহাড়ি রাস্তাগুলি ছিল সরু কাঁচা রাস্তা, কিন্তু এখন পাঁচটি গ্রামের প্রতিটি বাড়ি সংযোগকারী পাকা রাস্তা নির্মিত হয়েছে। পুরো গ্রামে পাওয়ার গ্রিড ও ৫-জি নেটওয়ার্কের সহায়তায়, ডিজিটাল কৃষি ও ই-কমার্স লাইভ স্ট্রিমিং গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে। বাসস্থানের সংস্কারে ই জাতিগোষ্ঠির বৈশিষ্ট্য সংরক্ষিত হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় বর্জ্যজল শোধন ব্যবস্থা এবং স্বাস্থ্য ক্লিনিক ও সাংস্কৃতিক স্কয়ারসহ পাব্লিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে, প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলোতে শহরের মতোই জীবনযাত্রার সুযোগ-সুবিধা রয়েছে।

গ্রামগুলোর ভিত্তির ওপর সৃষ্ট বিভিন্ন শিল্প গ্রামবাসীদের সমৃদ্ধ হওয়ার সুযোগ দেয়। সানহে গ্রামে, শস্য রোপণ, গবাদি পশু ও হাঁস মুরগির পালন, এবং হোটেল নির্মাণ, বাসিন্দাদের স্থিতিশীল আয়ের উত্স; হুওফু গ্রাম গ্রিনহাউস সবজি, ব্লুবেরি এবং ফটোভোল্টাইক বিদ্যুতের উত্পাদনসহ বৈচিত্র্যময় পাঁচটি শিল্প লালন করে; ক্লিফ গ্রামের বাসিন্দারা কাউন্টিতে চলে গেলে, তাদের প্রাক্তন আবাসভূমি একটি পর্যটন এলাকায় রূপান্তরিত হয়; চিয়াচিয়াকৌ গ্রাম ও চোংপা সম্প্রদায় স্মার্ট শিল্প পার্কের মাধ্যমে অনুর্বর ভূমিকে সম্পদে রূপান্তর করেছে।
কৃষি, সংস্কৃতি ও পর্যটন শিল্পের সমন্বয়ে পাঁচটি গ্রামের উন্নয়নকাজ ত্বরান্বিত হচ্ছে। বর্তমানে, পর্যটকরা এখানে নিজেদের হাতে ই জাতিগোষ্ঠির হস্তশিল্প তৈরির অভিজ্ঞতা পেতে পারেন, এবং ই বৈশিষ্ট্যময় লোক-কার্যকলাপেও অংশ নিতে পারেন। যেসব তরুণ-তরুণী আগে শহরে কাজ করতেন, তারা গ্রামে ফিরে লাইস্ট্রিং করেন বা শিল্প-শ্রমিক হিসেবে কাজ করছেন।

 

বেতের মই থেকে স্টিলের মই পর্যন্ত, চরম দারিদ্র্য থেকে আন্তর্জাতিক মডেল পর্যন্ত, লিয়াংশান-এর গ্রামগুলোর বড় পরিবর্তন, চীনের গ্রামীণ পুনরুজ্জীবনের জীবন্ত ক্ষুদ্র প্রতিচ্ছবি। প্রতিটি গ্রাম সর্বদাই নিজের পরিস্থিতির ভিত্তিতে বিশেষ শিল্প উন্নয়ন করছে, পরিবেশ সুরক্ষার মূলনীতি বজায় রাখছে, এবং জাতিগোষ্ঠির সাংস্কৃতিক উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাই লিয়াংশানের গ্রামের সাফল্যের মূল রহস্য এবং চীনের গ্রামীণ পুনরুজ্জীবনের জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা।

চীনের অসংখ্য গ্রামের রূপান্তর থেকে পরিমাণ করা হয় যে, যতক্ষণ আমরা আমাদের মূল আকাঙ্ক্ষার প্রতি অবিচল থাকব, স্থানীয় পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নেব, এবং অধ্যবসায় ও বাস্তবতার সাথে কাজ করব, ততক্ষণ সবচেয়ে প্রত্যন্ত গ্রামগুলোও পুনরুজ্জীবিত হওয়া সম্ভব। এটি বিশ্বের জন্য চীনের গ্রামের উন্নয়নের পরিকল্পনা, যা বিশ্বজুড়ে অনুন্নত অঞ্চলগুলিতে দারিদ্র্যবিমোচন, কৃষি সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা, এবং টেকসই গ্রামীণ নির্মাণের জন্য একটি সুস্পষ্ট ও অনুকরণযোগ্য মডেল প্রদান করে।

সূত্র:অনুপমা-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD