শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আলোচনা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ওমানের নেতৃত্বের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, আঞ্চলিক সংকট মোকাবিলায় ওমানের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ওমানের রাষ্ট্রদূত বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানান।

দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, সংস্কৃতি ও ক্রীড়া খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওমানে বসবাসরত বৃহৎ বাংলাদেশি কমিউনিটিকে আশ্রয় দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান। তিনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দক্ষ ও আধা-দক্ষ কর্মী বিদেশে পাঠানোকে বাংলাদেশ সরকার অগ্রাধিকার দিচ্ছে, যাতে প্রবাসীরা স্বাগতিক দেশের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও কার্যকর অবদান রাখতে পারেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD