শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমজীবী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

১লা মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় কমিটির সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, সারা দেশের বিপুলসংখ্যক কর্মজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান। তার শুভেচ্ছাবার্তায় সি বলেন, চীনা শৈলীর আধুনিকায়নের নতুন যাত্রায়, শ্রমজীবী জনগণ সিপিসি-কে কেন্দ্র করে ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ।

সবাইকে কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে হবে; উদ্ভাবন ও সৃষ্টিতে সাহসী হয়ে, পার্টি ও দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। তিনি জোর দিয়ে বলেন, চলতি বছর সিপিসি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনাবর্ষ। আশা করা যায়, বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ আদর্শ কর্মী-চেতনা, শ্রম-চেতনা এবং কারুশিল্প-চেতনা অনুসরণ করে, সমাজের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নে প্রধান শক্তির ভূমিকা পালন করবে।

বিভিন্ন স্তরের পার্টি-কমিটি ও সরকার কার্যকরভাবে বিপুলসংখ্যক কর্মজীবী মানুষের বৈধ অধিকার রক্ষা করে, জরুরি, কঠিন এবং গুরুতর সমস্যা সমাধানে মনোযোগ দিয়ে, বৃহৎ কর্মজীবী জনগণকে মহৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালাতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD