শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

হংকংকে আঞ্চলিক এআই হাবে পরিণত করতে সমন্বিত উদ্যোগের তাগিদ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে একটি আর্থিক আয়োজন করে, যেখানে একটি বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে এই অঞ্চলের শক্তি এবং উদ্ভাবনী সাফল্য তুলে ধরা হয়। ‘একীকরণ, চালিকা শক্তি এবং সংযোগ’ এই মূলভাবের অধীনে অনুষ্ঠিত ‘হংকং ফিনান্সিয়াল নাইট’ অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে অর্থ খাতের উন্নয়নে সহায়তা করবে তার ওপর জোর দেওয়া হয় এবং মূল ভূখণ্ডের সঙ্গে হংকংয়ের সহযোগিতা জোরদার করার গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা একমত হন যে, হংকংয়ের এআই শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে কম্পিউটিং ক্ষমতার অভাব, ডেটা প্রাপ্তির সীমিত সুযোগ এবং প্রযুক্তিগত প্রতিভা আকর্ষণে প্রতিবন্ধকতা।

চীনের শীর্ষ আইনসভা জাতীয় গণ-কংগ্রেসের ১৪তম অধিবেশনের হংকং প্রতিনিধি জিমি এনজি উইং-কা বলেন, ‘হংকং এখনও একটি বৃহৎ আকারের ডেটা সেন্টার তৈরি করেনি। হংকংকে এআই বিকাশে সহায়তা করার জন্য আমাদের কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার বিভিন্ন শহরের শক্তিকে কাজে লাগাতে হবে।’

এ ছাড়া, চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলেনে ১৪তম জাতীয় কমিটির সদস্য চাং চুওচিয়াও বলেন, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির অধীনে, কেন্দ্রীয় সরকার হংকংয়ের উন্নয়নের জন্য শক্তিশালী নীতিগত সমর্থন দিয়েছে। আমরা আশা করি হংকং মূল ভূখণ্ডের আর্থিক বাজারের সাথে তার আন্তঃসংযোগ ব্যবস্থা ক্রমাগত শক্তিশালী করবে, যাতে এআই প্রযুক্তিকে বাস্তব আর্থিক দক্ষতায় রূপান্তরিত করা যায়। তথ্য ও ছবি: সিসিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD