শিরোনাম :
সম্পাদকীয়:ডেট-রেপ ড্রাগ-কঠোর আইনই যথেষ্ট নয় প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, নিজ দেশ থেকেই করতে হবে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান নাগরিকত্বে নতুন রেকর্ড, বাড়ছে অভিবাসীদের আগ্রহ জার্মানিতে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের নতুন সুযোগ দেড় মাসে প্রাণ গেল ৫১২ শিশুর, নতুন উপসর্গ প্রায় দুই হাজারের

হরমুজে আটকে পড়া জাহাজে মার্কিন এসকর্টের চিন্তা ট্রাম্পের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন সামরিক পাহারায় নিরাপদে পার করে দেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়েছেন মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সোফান সেন্টারের বিশ্লেষক কেনেথ কাটজম্যান।

তার মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো যুদ্ধের পথে না গিয়ে ইরানের সঙ্গে চলমান অচলাবস্থা মোকাবিলায় বিকল্প কৌশল খুঁজছেন। সেই কৌশলের অংশ হিসেবে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাণিজ্যিক ট্যাংকারগুলোর জন্য মার্কিন এসকর্ট মিশন চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

কাটজম্যান বলেন, ইরানের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার মতো কোনো ইতিবাচক পদক্ষেপ না এলে ওয়াশিংটন এই পরিকল্পনার দিকে এগোতে পারে। এতে উপসাগরীয় মিত্র দেশগুলো এবং ইরাকের মতো যুক্তরাষ্ট্রঘনিষ্ঠ রাষ্ট্রগুলো উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও সতর্ক করেন, যদি ইরান এই ধরনের এসকর্ট মিশনের ওপর হামলা চালায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে এই অচলাবস্থা ইরানের অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে। সমুদ্রপথে তেল রপ্তানি বাধাগ্রস্ত হলে দেশটির জ্বালানি খাত ও অভ্যন্তরীণ অর্থনীতি সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD