শিরোনাম :
ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি: প্রশাসক আবদুস সালাম ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে অংশীদারিত্বকে কৌশলগত সুযোগ: জোসিপোভিচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি নিয়ে নতুন বিতর্ক অকল্যান্ডে হরমুজ প্রণালীতে নিরাপত্তা রক্ষায় যুদ্ধবিরতির তাগিদ প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কার্যনির্বাহী কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য কৃষকের ভাগ্য বদলাতেই খাল খনন কর্মসূচি :পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি নিয়ে নতুন বিতর্ক অকল্যান্ডে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং নিউজিল্যান্ডের ওয়ান নিউজ সাইটসহ বিভিন্ন মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে দক্ষিণ কোরিয়ার একটি নাগরিক সংগঠন উপহার হিসেবে দেওয়া ‘কমফর্ট উইমেন’ থিমের ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে নিউজিল্যান্ডে নিযুক্ত জাপানি দূতাবাস। জাপানের দাবি, এই পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ক্ষতি করতে পারে। এ বিষয়ে নিউজিল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রোঞ্জ তৈরি এই ভাস্কর্যটিতে একটি খালি চেয়ারের পাশে এক কিশোরী বসে থাকা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সামরিক বাহিনীর যৌনদাসত্বের (কমফর্ট উইমেন ব্যবস্থা) শিকার হওয়া নারীদের স্মরণে এটি তৈরি করা হয়েছে। ভাস্কর্যটি ‘বেঁচে যাওয়াদের সাহস ও সহনশীলতার প্রতি শ্রদ্ধা নিবেদন, শান্তি ও স্মৃতি সংরক্ষণের প্রচার এবং মানবাধিকার শিক্ষার সমর্থনে’ স্থাপন করার কথা রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই উদ্যোগ জাপানি পক্ষকে চরম অসন্তুষ্ট করেছে।

অকল্যান্ড সিটি কাউন্সিলে জমা দেওয়া এক নথিতে নিউজিল্যান্ডে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাকোতো ওসাওয়া বলেন, “জাপান সরকার এই সমস্যার অস্তিত্ব অস্বীকার বা একে ছোট করে দেখার কোনো ইচ্ছা পোষণ করে না।” তবে তিনি একই সাথে দাবি করেন, “এই বিষয়ের প্রতি অপ্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণ” শুধু জাপান-দক্ষিণ কোরিয়া সহযোগিতায় বাধা দেবেই না, বরং এটি জাপান-নিউজিল্যান্ড সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই প্রস্তাব নিয়ে কাজ করছেন নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট সংস্থা বলছে, প্রকল্পের উদ্দেশ্য হলো “সেই সব কিশোরী ও তরুণীদের ওপর চালানো সহিংসতাকে স্বীকৃতি দেওয়া।” ওই সংস্থার চেয়ারপার্সন রেবেকা জ্যান বলেন, জাপান যেভাবে “পৃথিবীর অন্য প্রান্তের নারীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভকে দমন করার নগ্ন চেষ্টা চালাচ্ছে,” তা সত্যিই স্তম্ভিত করার মতো। সূত্র:শুয়েই-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD