শিরোনাম :
সম্পাদকীয়:যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা-বৈশ্বিক জ্বালানি সংকটে মূল্যস্ফীতি, চাপে জনজীবন যুক্তরাজ্যে মাইক্রোসফটের বিরুদ্ধে বিলিয়ন পাউন্ডের আইনি লড়াই মহাকাশ কূটনীতিতে চীন-পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায় জাপানের পদক্ষেপে এশিয়া-প্রশান্ত অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে চুক্তিতে কঠোর অবস্থানে ট্রাম্প, ‘যুক্তরাষ্ট্রের স্বার্থই প্রধান আঞ্চলিক সংঘাতের বিস্তার রোধে কূটনৈতিক সমাধানের আহ্বান দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে চীন-কম্বোডিয়ার নতুন উদ্যোগ ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিতে ৩ দেশর চাপে ইউরোপীয় ইউনিয়ন বৈশ্বিক উন্নয়নে গ্লোবাল সাউথের জন্য প্রযুক্তিনির্ভর কৌশল এআই-সময়ের চাহিদা মেটাতে চীনের শিক্ষায় নতুন দিগন্ত খুলছে

যুক্তরাজ্যে মাইক্রোসফটের বিরুদ্ধে বিলিয়ন পাউন্ডের আইনি লড়াই

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ক্লাউড কম্পিউটিং সেবায় প্রতিযোগিতা ব্যাহত ও অতিরিক্ত ফি আরোপের অভিযোগে যুক্তরাজ্যে মাইক্রোসফটকে ঘিরে বড় ধরনের আইনি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। প্রায় ১.৭ বিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করে দায়ের হওয়া এ মামলায় হাজারো ব্যবসা প্রতিষ্ঠান জড়িত। এএফপি ও রয়টার্সের তথ্য অনুযায়ী, ডিজিটাল নীতি বিশ্লেষক মারিয়া লুইসা স্টাসি প্রায় ৫৯ হাজার প্রতিষ্ঠানের পক্ষে এই ক্লাস অ্যাকশন উদ্যোগ নেন।

অভিযোগে বলা হয়েছে, মাইক্রোসফট তাদের সফটওয়্যার ব্যবহারের শর্ত এমনভাবে নির্ধারণ করেছে, যাতে প্রতিদ্বন্দ্বী ক্লাউড প্ল্যাটফর্মে তা ব্যবহারে গ্রাহকদের বাড়তি খরচ গুনতে হয়। ফলে বাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হয়েছে। যুক্তরাজ্যের প্রতিযোগিতা আপিল ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে জানিয়েছে, এতে বাস্তবসম্মত ভিত্তি রয়েছে এবং এটি বিচারযোগ্য।

বিচারকদের মতে, সফটওয়্যার বাজারে শক্ত অবস্থান কাজে লাগিয়ে ক্লাউড খাতে প্রভাব বিস্তারের অভিযোগ খতিয়ে দেখা প্রয়োজন। মামলায় জয়ী হলে ক্ষতিপূরণের পরিমাণ ১.৭ থেকে ২.১ বিলিয়ন পাউন্ডের মধ্যে হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। মাইক্রোসফট অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত নয়; তারা আইনি প্রক্রিয়ায় নিজেদের অবস্থান তুলে ধরবে। একই সময়ে ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলোও কোম্পানিটির ক্লাউড সেবা নীতিমালা পর্যালোচনা করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD