শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিতে ৩ দেশর চাপে ইউরোপীয় ইউনিয়ন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

গাজা ও আশপাশের অঞ্চলের ক্রমাবনতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের তিন সদস্যদেশ—স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড। তারা ইইউ-ইসরায়েল ‘অ্যাসোসিয়েশন চুক্তি’ স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে। ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বলেন, এই উদ্যোগের মাধ্যমে তারা ইউরোপীয় ব্লকের দৃষ্টি আকর্ষণ করতে চান, যাতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রশ্নে সুস্পষ্ট অবস্থান নেওয়া হয়। তিন দেশের পাঠানো যৌথ চিঠিতে বলা হয়, ইসরায়েলের কিছু সাম্প্রতিক পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বিদ্যমান চুক্তির শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ১৯৯৫ সালের ওই চুক্তি ইইউ ও ইসরায়েলের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে আসছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলকে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা নীতিগত পরিবর্তনে আগ্রহ দেখায়নি। বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড চালুর প্রস্তাবকে কঠোরভাবে নিন্দা জানানো হয়েছে। স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ডের মতে, এসব পদক্ষেপ ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ন করছে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই তারা মনে করছে, ইইউর উচিত এ ইস্যুতে সক্রিয় ভূমিকা নেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ বিবেচনা করা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD