শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

আন্তালিয়া ডিপ্লোমেসিতে বাংলাদেশের ‘পিপিপি মডেল’ তুলে ধরলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রস্তাবিত নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে (Antalya Diplomacy Forum) উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

উপদেষ্টা হুমায়ুন কবির ‘শ্রিংকিং এইড অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক একটি প্লেনারি সেশনে বক্তব্য প্রদান করেন। সেশনে জাতিসংঘ, টার্কিশ ডেভেলপমেন্ট কো-অপারেশন মডেল (টিকা) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রচলিত সহায়তার ওপর নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে টেকসই নয়। তিনি জোর দিয়ে বলেন, উন্নয়নের জন্য সহায়তানির্ভরতা থেকে সক্ষমতাভিত্তিক পদ্ধতিতে রূপান্তর অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে স্থানীয় সক্ষমতা গড়ে তোলা অপরিহার্য।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানবসম্পদ ও দক্ষতা উন্নয়ন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য নারীর শিক্ষা ও ক্ষমতায়ন এবং একইভাবে স্বাস্থ্যখাতে সক্ষমতা ও সেবার মান উন্নত করতে স্বাস্থ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও আধুনিকীকরণ অপরিহার্য।
উপদেষ্টা বলেন, সহায়তা হতে হবে সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরের জন্য, যা বর্তমান সময়ে বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ও টেকসই পথ নির্দেশ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD