শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

মার্কিন প্রস্তাবে সাড়া নয়, শর্ত না মানলে আলোচনায় নয়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফায় আলোচনায় বসার বিষয়ে এখনও ইতিবাচক সাড়া দেয়নি ইরান। তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, তেহরানের এই অবস্থান পাকিস্তানের মাধ্যমে মার্কিন কর্মকর্তাদের জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওয়াশিংটনের পক্ষ থেকে উত্থাপিত ‘অতিরিক্ত শর্ত’ এবং সাম্প্রতিক নৌ অবরোধের ঘোষণাকে কেন্দ্র করেই আলোচনা স্থগিত রেখেছে ইরান।

দেশটি জানিয়েছে, পারস্পরিক সম্মান ও বাস্তবসম্মত শর্ত ছাড়া কোনো আলোচনায় অংশ নেওয়ার প্রশ্নই আসে না। অন্যদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আবারও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। শনিবার কয়েক ঘণ্টার জন্য উন্মুক্ত রাখার পর পুনরায় সীমাবদ্ধতা আরোপ করা হয়। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এটি অব্যাহত থাকলে প্রণালী উন্মুক্ত রাখা সম্ভব নয়। ইরানের যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে তাদের হাতে রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাপ্রবাহে বৈশ্বিক তেলবাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেলে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে। উল্লেখ্য, এর আগে লেবানন ইস্যুতে যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী সাময়িকভাবে বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হয়েছিল। সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন।

সূত্র: তাসনিম নিউজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD