শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

চীনা ভাষার প্রসারে বৈশ্বিক উদ্যোগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

১৬ এপ্রিল (বৃহস্পতিবার), চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়া খুন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বিশ্বজুড়ে বাড়ছে ‘চীনা ভাষার প্রতি আগ্রহ’, তাই বিদেশিদের চীনা ভাষা শেখার আহ্বান জানায় বেইজিং। ১৭তম ‘জাতিসংঘ চীনা ভাষা দিবস’ উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তর ও বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা ধরনের উদযাপনের আয়োজন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চীনা মানুষ হওয়া’ শীর্ষক ট্রেন্ডের কারণে বিশ্বজুড়ে ‘চীনা ভাষার প্রতি আগ্রহ’ ক্রমশ বাড়ছে। এ বিষয়ে জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র এসব কথা বলেন।

মুখপাত্র জানান, এ বছর চীনা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে চীনের বিভিন্ন বিদেশি মিশন ও জাতিসংঘ সচিবালয় নিউইয়র্ক, জেনেভা, ভিয়েনাসহ বিভিন্ন জায়গায় চমৎকার সব অনুষ্ঠান আয়োজন করেছে। বিশ্বের অন্যতম প্রাচীন এই ভাষা যুগে যুগে পাহাড়-সমুদ্র পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটি ‘বৈচিত্র্যের মাঝে সম্প্রীতি’ ও ‘শান্তিপূর্ণ সহাবস্থান’-এর মতো প্রাচ্য দর্শনকে ধারণ করে এবং জাতিসংঘের ৮০ বছরেরও বেশি সময়ের শান্তির স্বপ্নের সাক্ষী হয়ে আছে।

 

ভাষা হলো সভ্যতার বাহন। প্রতিটি সভ্যতাই মানবসমাজের যৌথ সম্পদ, যা অপরিহার্য এবং লালন ও সুরক্ষার যোগ্য। মুখপাত্র আরও বলেন, “আপনারা ‘চীনা ভাষার প্রতি আগ্রহ’ বৃদ্ধির যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, তার প্রমাণ আমরা এখানেই দেখতে পাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে আরও বেশি বিদেশি সাংবাদিক এখন সাবলীল ও প্রাঞ্জল চীনা ভাষায় প্রশ্ন করছেন, যা প্রশংসনীয়। সমসাময়িক চীনকে উপলব্ধি করতে এবং চীনা সভ্যতা অন্বেষণের একটি মাধ্যম হিসেবে আমরা আরও বেশি বিদেশি বন্ধুকে চীনা ভাষা শিখতে স্বাগত জানাই।” সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD