শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

ইসরায়েলি অভিযানে উদ্বেগ, বৈশ্বিক সহায়তা চাইল লেবানন সরকার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতা ঘিরে উত্তেজনা বাড়ছে। এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকে এগিয়ে এসে এই হামলা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এক্সে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে লেবাননের বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। তার অভিযোগ, এসব হামলার লক্ষ্য হচ্ছে জনবসতিপূর্ণ এলাকা, যার ফলে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে, বিশেষত রাজধানী বৈরুত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হেজবুল্লাহবিরোধী অভিযানের অংশ হিসেবে তারা সাম্প্রতিক সময়ে লেবাননে সবচেয়ে বড় আকারের হামলা পরিচালনা করেছে।

নাওয়াফ সালাম এই সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, লেবাননের ওপর চলমান আগ্রাসন বন্ধে সব ধরনের কূটনৈতিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

সূত্র: বিবিসি বাংলা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD