শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

শাংহাই থেকে নানজিং-কেএমটি প্রতিনিধিদলের কূটনৈতিক সফর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং -এর আমন্ত্রণে কুওমিনতাং (কেএমটি)-এর চেয়ারপার্সন চেং লি উয়েন ৮ এপ্রিল, শাংহাই হয়ে নানজিং-এ একটি কেএমটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে চীনের মূল ভূখণ্ডে তাঁর পরিদর্শন শুরু করেন।

নানজিং-এ পৌঁছে চেং উষ্ণ অভ্যর্থনার জন্য সাধারণ সম্পাদক সি চিন পিং এবং মূল ভূখণ্ডের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি বজায় রাখা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এ পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেএমটি ‘১৯৯২ সালের ঐকমত্য’ মেনে চলবে, ‘তাইওয়ানের স্বাধীনতা’-র বিরোধিতা করবে এবং প্রণালী-পার্শ্ববর্তী সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।

সিপিসি কেন্দ্রীয় কমিটির তাইওয়ান বিষয়ক কার্যালয়ের পরিচালক সং তাও শাংহাইতে চেং লি উয়েন এবং তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানান। সং বলেন,পরিদর্শন তাঁকে সাধারণ সম্পাদক সি এবং সিপিসির নেতৃত্বে মূল ভূখণ্ডের অর্জিত বিপুল সাফল্য ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করার সুযোগ করে দেবে। তিনি জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই জাতীয় স্বার্থ এবং স্বদেশীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত।

সূত্র:ছাই-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD