শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

জার্মান সংসদ (Bundestag)-এর পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সাথে পরিবেশ মন্ত্রীর বৈঠক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে জার্মান সংসদ (Bundestag)-এর পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

উভয় বন্ধু প্রতিম দেশের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের ভিত্তিতে দৃঢ় ও অনন্য উচ্চতায় পৌঁছেছে, যা বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং পরিবেশগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে মর্মে তিনি জানান ।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জসমূহ কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে জার্মানির কারিগরি ও আর্থিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়াও ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, গবেষণা ও জ্ঞান বিনিময়, সার্কুলার অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, পানি পুনঃব্যবহার (Water Recycling) এবং সর্বোপরি Environmental Governance অর্জনের লক্ষ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জ্বালানি দক্ষতা ও গ্রিন কুলিং, কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়নেও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও জার্মানি জিআইজেড (GIZ) এবং কেএফডব্লিউ (KfW) ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে, যা দেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং Environmental Governance জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে জলবায়ু ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় জার্মানির সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

বৈঠকে “বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (BCDP)” কার্যকর বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু অর্থায়ন আহরণ, নীতিগত সংস্কার ত্বরান্বিতকরণ, উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন এবং জ্ঞান বিনিময় সহজতর করার ক্ষেত্রে জার্মান সরকারের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি, কার্বন মার্কেট থেকে কার্বন ক্রেডিট অর্জনের ক্ষেত্রেও জার্মানির সহায়তা প্রত্যাশা করা হয়।

জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করে।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন), অতিরিক্ত সচিব (উন্নয়ন) এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত Dr. Rüdiger Lotz সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD