শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরো সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে। বিশেষ করে পল্লী উন্নয়ন, অবকাঠামো এবং গ্রামীণ যোগাযোগ উন্নয়ন খাতে অংশীদারিত্ব বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আরো বলেন, দেশের অনগ্রসর জেলাসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে ফ্রান্স বাংলাদেশকে কার্যকর সহযোগিতা দিতে পারে। এ সময় তিনি অনগ্রসর অঞ্চলের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদার বিষয় রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।

অপরদিকে, ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ফ্রান্স এই সম্পর্ককে আরো সুদূরপ্রসারী করতে আগ্রহী এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অংশীদার হতে চায়। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নিরাপদ পানি সরবরাহ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD