শিরোনাম :
সম্পাদকীয় : অপরাধের অন্ধকার ছায়া-সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত জাগরণ জরুরি পদ্মা সেতুর রেললাইনে নাট চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বিজিবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত; জাতীয় দিবস প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপননে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন শান্তি, আস্থা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভবিষ্যৎ গড়ার ডাক তাপপ্রবাহ ও বিদ্যুৎ সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহের ছুটি প্রযুক্তি ও অর্থায়নের সমন্বয়ে নতুন দিগন্তের সন্ধান

তুরস্কে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমানসহ তুরস্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আমাদের মহান স্বাধীনতা দিবসের আজকের প্রেক্ষাপটে, বিশেষ করে ২০২৪ সালের ৫ই আগস্টের স্বৈরাচার পতনের যে ব্যাখ্যা এবং অভিজ্ঞতা তার আলোকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তবে বর্তমানে আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ও সমাজকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেয়েছি, আমাদেরকে শিখতে হবে ও বুঝতে হবে এবং চলার পথে ইতিহাসের এই শিক্ষাগুলোকে আমাদের পাথেয় করে চলতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, জনগণকে কেন্দ্র করে চিন্তা করার যে মনোজগৎ, এখান থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে।

এর আগে তথ্যমন্ত্রী বাংলাদেশ কনস্যুলেটে পৌঁছুলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রদূত এম আমানুল হক ও কনসাল জেনারেল মিজানুর রহমান।

উল্লেখ্য তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে ২৬ মার্চ তুরস্ক পৌঁছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তুরস্কের ইস্তাম্বুল শহরের কনরাড বসফরাস হোটেলে ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD