শিরোনাম :
সম্পাদকীয় : অপরাধের অন্ধকার ছায়া-সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত জাগরণ জরুরি পদ্মা সেতুর রেললাইনে নাট চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বিজিবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত; জাতীয় দিবস প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপননে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন শান্তি, আস্থা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভবিষ্যৎ গড়ার ডাক তাপপ্রবাহ ও বিদ্যুৎ সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহের ছুটি প্রযুক্তি ও অর্থায়নের সমন্বয়ে নতুন দিগন্তের সন্ধান

জিন-সম্পাদনা থেকে সৌরশক্তি-বিজ্ঞানে বহুমাত্রিক সাফল্য চীনের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

চীনের জাতীয় প্রাকৃতিক বিজ্ঞান ফাউন্ডেশন ২৫ মার্চ (বুধবার) আনুষ্ঠানিকভাবে ‘২০২৫ সালের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি’র তালিকা প্রকাশ করেছে। ৬০০টিরও বেশি মৌলিক গবেষণা থেকে দুই দফা কঠোর ভোটগ্রহণ ও বিশেষজ্ঞ পর্যালোচনার পর এই ১০টি মাইলফলক অর্জনকে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত শীর্ষ ১০টি বৈজ্ঞানিক অগ্রগতি হলো: ১. ছাংএ্য-৬ এর সাফল্য: প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী অংশের নমুনা সংগ্রহ করে এর বিবর্তনমূলক ইতিহাস ও বিশাল সংঘর্ষের প্রভাব উন্মোচন।
২. হীরার ফিল্ম উৎপাদন: উদ্ভাবনী পদ্ধতিতে বৃহৎ পরিসরে নমনীয় ও অতি-সমতল হীরার ফিল্ম তৈরির প্রযুক্তি।
৩. পরমাণু ফিউশন: নিয়ন্ত্রিত পারমাণবিক ফিউশন যন্ত্রের মাধ্যমে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সফল পরিচালনা।
৪. হৃদরোগ গবেষণা: সেরামাইড রিসেপ্টর ও ব্যাকটেরিয়াল নিয়ন্ত্রক আবিষ্কার এবং হৃদরোগ ও বিপাকীয় রোগে তাদের ভূমিকা নিশ্চিতকরণ।
৫. অঙ্গ প্রতিস্থাপন: মানুষের দেহে জিন-সম্পাদিত শূকরের যকৃৎ স্থাপনের মাধ্যমে আন্ত:প্রজাতি অঙ্গ প্রতিস্থাপনের বাধা অতিক্রম।
৬. বার্ধক্য প্রক্রিয়া: প্রদাহজনিত বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া ব্যাখ্যা এবং এর বহুমাত্রিক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন।
৭. গভীর সমুদ্র গবেষণা: সমুদ্রখাতের গভীরতম বিন্দুতে একটি সমৃদ্ধ কেমোসিন্থেটিক জৈবিক সম্প্রদায়ের অস্তিত্ব আবিষ্কার।
৮. সেমিকন্ডাক্টর চিপ: পূর্ণ-কার্যকরী দ্বি-মাত্রিক সেমিকন্ডাক্টর ও সিলিকন-ভিত্তিক হাইব্রিড আর্কিটেকচারের ইন্টিগ্রেটেড ফ্ল্যাশ মেমরি চিপ তৈরি।
৯. পারমাণবিক জ্বালানি: গলিত লবণ চুল্লির ওপর ভিত্তি করে থোরিয়াম-ইউরেনিয়াম পারমাণবিক জ্বালানি রূপান্তর অর্জন।
১০. সৌর কোষ: মহাকাশ ব্যবহারের উপযোগী উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন নমনীয় ট্যান্ডেম সৌর কোষের নতুন ইন্টারফেস নিয়ন্ত্রণ পদ্ধতি।

উল্লেখ্য, এই নির্বাচন প্রক্রিয়ায় চীনের প্রায় ৩,০০০ বিজ্ঞানী ও গবেষক অংশ নিয়েছেন, যার মধ্যে ৪৮০জন অ্যাকাডেমিয়া ও সায়েন্সেস-এর সদস্য।

সূত্র:অনুপমা-তৌহিদ-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD