শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ইরান আইআরজিসি চিহ্নিত করল যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কিত প্রযুক্তি প্রতিষ্ঠান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এবং তাদের অবকাঠামো এখন ইরানের নতুন লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসি-এর তালিকায় গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, আইবিএম, এনভিডিয়া ও ওরাকল-এর নাম রয়েছে। এই প্রতিষ্ঠানের ক্লাউডভিত্তিক সেবা ও অফিসগুলো ইসরায়েলের বিভিন্ন শহর ছাড়াও কিছু উপসাগরীয় দেশেও অবস্থিত। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ যখন অবকাঠামোগত আকার নিচ্ছে, তখন ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’র পরিধি ক্রমশ বাড়ছে।

এছাড়া আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে অঞ্চলজুড়ে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোও লক্ষ্যবস্তু হতে পারে। খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, এসব ব্যাংকের এক কিলোমিটার এলাকায় সাধারণ মানুষকে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আইআরজিসি’র এই পদক্ষেপ সাম্প্রতিক উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা এবং অর্থনৈতিক অবকাঠামোর ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD