শিরোনাম :
সম্পাদকীয়:ডেট-রেপ ড্রাগ-কঠোর আইনই যথেষ্ট নয় প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, নিজ দেশ থেকেই করতে হবে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান নাগরিকত্বে নতুন রেকর্ড, বাড়ছে অভিবাসীদের আগ্রহ জার্মানিতে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের নতুন সুযোগ দেড় মাসে প্রাণ গেল ৫১২ শিশুর, নতুন উপসর্গ প্রায় দুই হাজারের

জনজীবিকা উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেবে সরকার: লি ছিয়াং

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, চলতি বছর সরকারের কাজ জনগণের জীবিকাকে কেন্দ্র করে আবর্তিত হবে। সর্বজনীন, মৌলিক ও ন্যূনতম নিশ্চয়তামূলক জনকল্যাণমূলক ব্যবস্থাগুলো জোরদার করা হবে এবং জনগণের জন্য বাস্তব কাজ করার চেষ্টা করা হবে। আজ (বৃহস্পতিবার) চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের পেশ করা সরকারি কার্যবিবরণীতে এসব কথা বলা হয়েছে।

কর্মসংস্থানের ক্ষেত্রে সরকার অব্যাহতভাবে সামাজিক নিরাপত্তা ভর্তুকি ও বিশেষ ঋণের মতো অস্থায়ী ব্যবস্থাগুলো চালিয়ে যাবে। শ্রমঘন শিল্পের কর্মসংস্থান স্থিতিশীল করতে সহায়তা করবে, উদীয়মান ও ভবিষ্যতের শিল্পের উন্নয়নের জন্য নতুন পেশা ও কর্মসংস্থান তৈরি করবে, তরুণদের কর্মসংস্থান সহায়ক নীতি প্রণয়ন করবে এবং কঠিন পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের কর্মসংস্থানে সহায়তা জোরদার করবে।
শিক্ষার ক্ষেত্রে, শিক্ষাগত সম্পদের বিন্যাস ও কাঠামো উন্নত করা হবে, বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা নীতি আরও নিখুঁত করা হবে, সাধারণ উচ্চ বিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ বৃদ্ধি করা হবে, উচ্চতর পেশাগত কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং বিদ্যালয়, পরিবার ও সমাজের সমন্বিত সহশিক্ষা ব্যবস্থা জোরদার করা হবে।

চিকিৎসার ক্ষেত্রে, জনস্বাস্থ্য সক্ষমতা জোরদার করা হবে, জনস্বার্থভিত্তিক সরকারি হাসপাতালের সংস্কার আরও গভীর করা হবে, জরুরি চিকিৎসা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা সার্বিকভাবে বৃদ্ধি করা হবে, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ও ওষুধের উত্তরাধিকার ও উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং চিকিৎসা বিমা পরিশোধ পদ্ধতির সংস্কার আরও বেগবান করা হবে।

সামাজিক নিরাপত্তা খাতে, মৌলিক বার্ধক্য বিমার জন্য জাতীয় পুলিং ব্যবস্থা উন্নত ও বাস্তবায়ন করা হবে। বেকারত্ব ও কর্মক্ষেত্রে আঘাতজনিত বিমার আওতা সম্প্রসারণ করা হবে, রৌপ্য অর্থনীতির (বয়স্ক-কেন্দ্রিক অর্থনীতি) উচ্চমানের উন্নয়নের পদক্ষেপ প্রণয়ন করা হবে, মাতৃত্বকালীন বিমা ও ছুটি ব্যবস্থা উন্নত করা হবে এবং সর্বজনীন শিশুযত্ন ও একীভূত ‘শিশুযত্ন-প্রাক-প্রাথমিক শিক্ষা’ সেবা সম্প্রসারণ করা হবে।
সূত্র:তুহিনা-তৌহিদ-শুয়েই,সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD